চিকন গুনিয়া
জাহাঙ্গীর বাবু
হায়রে দুনিয়া,
আইলো চিকন গুনিয়া
জ্বর মহাজ্বর, আজব খবর!
হাঁড়ে হাঁড়ে ব্যাথা,সারে না সহজে
গুনিয়ার কাছে,ডেঙ্গু পরাজিত যে,
এন্টিবায়োটিক খাবেনা বলে ডাক্তার
নাপা ট্যাবলে সাথে ওর স্যালাইন
পালাবে নাকি গুনিয়া জ্বর!
জ্বর যায়,সাপ্তাহ কাঁপিয়ে
সারেনা ব্যাথা, অসার দেহ,
বিছানায় কাতর মাস যায় ফুরিয়ে।
ডাকতার মোক্তার ধনী গরীব
চিকন গুনিয়া ছাড়ছেনা কাউকে
আজব জ্বর এলো বাংলায় বাপুরে
অভিশাপ নাকি পাপের ফল
চিকন গুনিয়ায় হারায় বুকের বল।
পরিস্কার রাখো চারপাশ
পানি জমানো যাবেনা
মশার বিস্তার ঠেকাতে হবে
বর্ষার জলে কি করে সম্ভব তবে?
রাস্তা ঘাট খুঁড়ে একাকার
জলাবদ্ধতা ঘন বসতি
ময়লা আবর্জনায় ভরপুর
নদী নালা খাল বিল রাক্ষসদের,
ভুমি দস্যুদের,জল দস্যুদের জবর দখলে!
মশা মাছি মহামারির স্বর্গ রাজ্য এই দেশ
স্বাধীন করেছে মানুষ, স্বাধীনতা ভোগ করে
কীট পতঙ্গ আর মানুষ নামের পশু!
পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ,
বলেছে ইসলাম,বলে অন্য ধর্ম।
মানে কে? মানি কে?
চিকন গুনিয়ার গুনে আমি, তুমি, সে।
প্রশ্ন আছে উত্তর নাই
আল্লাহ সবাইকে সুস্থ্য ভালো রাখুন।
আপাতত চিকন গুনিয়া থেকে রক্ষা চাই
মাফ চাই,দোয়াও চাই।
আদাবর,শেকের টেক,ঢাকা
আকাশ মেডিকেল হল
৮-৭-২০১৭ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


