জাহাঙ্গীর বাবু

হায়েনার শিশ্নে অনিরাপদ জরায়ু
চিত্রল হরণী ভয়ে কাঁপে দুরু দুরু
অনিরাপদ বন,জঙ্গল,জনপদ
মানুষের রুপে হায়েনার উল্লাস।
কন্যা জায়া জননী ভীত সন্ত্রস্থ !
দুধের শিশু কন্যা,হামাগুড়ি দেয়া
হাটি হাটি পা পা,
প্রথম,দ্বিতীয়,তৃতীয়, চতুর্থ,পঞ্চম
ক্লাসের কিশোরী বালিকা,উচ্ছল তরুনী,
হাসোজ্জল পরিবারের ফুল অনিরাপদ।
কায়দা পড়া বালক অনিরাপদ।
জানোয়ারের চোখে অনিরাপদ মলদ্বার!
রাস্তার ধারে ধর্ষিতার ছিন্ন ভিন্ন বিবস্ত্র পঁচা লাশ,
ফুল ফল তরু লতা কাঁদে ধর্ষিতা বোনের চিৎকারে
বিচারের বানী কাঁদে নীরবে!
মিডয়ায় ধর্ষিতার ছবি,ক্যাপশন,ন্যাড়া মাথা!
ধর্ষকের হাসোজ্জল ব্যাঙ্গাত্মক হাসি!
দেশ,সমাজ,জাতির প্রতি বৃদ্ধাঙ্গুলি!
হিংস্র যৌন বিলাসী লালসার জিহ্বার কাছে।
ন্যাড়া জাতি,আমজনতা, বিবস্র, লাচার!
ওরা কতিপয় ধর্ষক সংখ্যায় লঘু;
কি করে চালায় তান্ডব অবাধ্য অসভ্যের দল!
অস্ত্রের বৈধতা দিয়ে দাও মা বোন কন্যারদের
বিচারের অপেক্ষায় না থেকে মারো নয় মরো।
জরায়ুর সম্ভ্রম বাঁচাও।নারীর সম্ভ্রম বাঁচাও।
হায়েনার শিশ্নে অনিরাপদ জরায়ু।
রুখে দাঁড়াও, মা,বোন,কন্যা,স্ত্রী,
রুখে দাঁড়াও ।নারীর সম্ভ্রম বাঁচাও।
৩১-৭-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



