somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনবাগ লেখক ফোরাম ও সেনবাগ বুলেটিন নিয়ে কিছু কথা

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেনবাগ লেখক ফোরাম ও সেনবাগ বুলেটিন নিয়ে কিছু কথা
জাহাঙ্গীর বাবু



জীবনে কতবার মঞ্চে উঠেছি,কত বার হাতে নিয়েছি মাইক্রোফোন,কবিতা নাটক,বক্তৃতায়, হিসেব রাখিনি।দেশে,বিদেশে মঞ্চ আর মাইক্রোফোন চুম্বকের মতো টানে।স্ক্রিপ্ট ছাড়াই বেরোয় অবাধ্য শব্দমালা। নিজ জন্মভুমি,মাতৃভুমি,নিজ এলাকায় যদি সে সুযোগ আসে সেটাই যে কোন লিখিয়ের জন্য শ্রেষ্ঠ পাওয়া। সেনবাগে ১৯৯৩,২০১৪,২০১৭ সালে সেই সুযোগ হয়েছিলো ,হয়েছে ।

সেনবাগ লেখক ফোরাম এই প্রথমবারের মতো আয়োজন করেছিল, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬ তম মহাপ্রয়ান দিবস। আমি সেই অনুষ্ঠানের এক জন হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আপাত দৃষ্টিতে সেনবাগ বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো সাহিত্য সংস্কৃতিতে পিছিয়ে আছে। কারণ প্রচার, প্রচারণা,প্রকাশনা। স্থানীয় ভাবে যত সামান্য।মাসিক,ত্রিমাসিক,ষন্মাসিক কিংবা বছরান্তে সাহিত্য পত্রিকা,ম্যাগাজিন,বিশেষ ক্রোড় পত্র প্রকাশ হলেও বেশির ভাগ বিজ্ঞাপন নির্ভর।এটা সত্য প্রকাশনার খরচ পুরণে বিজ্ঞাপনের বিকল্প নেই।তবে বেশি বিজ্ঞাপন, প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ছাড়া ব্যাক্তি বিজ্ঞাপন, সাহিত্য পত্রিকার মুল উদ্দ্যশ্য ব্যাহত করে।

তার পরও ,২০০৬ সালে যাত্রা শুরু সেনবাগ লেখক ফোরাম এর।এই সংঠনের মুখপত্র সেনবাগ বুলেটিন সেনবাগের সাহিত্য প্রতিভা বিকাশে বিশেষ ভুমিকা রাখছে।লেখক ফোরামের এবং সেনবাগ বুলেটিন এর সম্পাদক পত্রিকা ও সংগঠনের মুল চালিকা শক্তি। পত্রিকা আর সংগঠনের সম্পাদক ,সাধারণ সম্পাদক,সংগঠক নিজউদ্দিন খন্দকার। সেনবাগ সাহিত্যাঙ্গনে নিবেদিত প্রাণ।

বয়োজেষ্ঠ্য জ্ঞানী বিজ্ঞজন সভাপতি আবু তাহের,সহ সভাপতি প্রফেসর প্রভাষক মমিন উল্যা, প্রিন্সিপাল নুরুল হুদা সহ অনেক ,গুনী ব্যাক্তিগনের লেখা সমৃদ্ধ করছে প্রকাশনা গুলি।ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর হারুন রয়েছেন উপদেষ্টা মন্ডলীদের শীর্ষে।এ বছর আমার নাম সংযোজিত হয়েছে উপদেষ্টাদের তালিকায় ।

সেনবাগ লেখক ফোরামে আছে তারুন্য দ্বীপ্ত প্রতিভা মাষ্টার নাজিমুল ইসলাম তানিন,আসিফ রেজা টিটু, নবীন প্রবীণ লেখক,কবি,কলামিষ্ট,সাহিত্যপ্রেমী মাষ্টার আবুল বাশার মানিক, মাষ্টার আশুতোষ ভৌমিক, মাষ্টার মোঃ মোক্তার হোসেন, আওলাদ হোসেন জি.এম, মাষ্টার জিয়াউর রহমান হিরন, মাষ্টার নুরুল হুদা, গোলাম রসুল কনক, হৃদয়াল হোসেন, গোলাম মোস্তফা লিটু, মাষ্টার স্বপন কুমার ভৌমিক, মহীশুর শিবাজীও আছেন লেখক ফোরামের কমিটিতে।

সাহিত্য সাংস্কৃতিক বিষয় গুলিতে যারা বিনাশ্রম জড়িত থাকেন তারা কখনোই জঙ্গি মদদ পুষ্ট কিংবা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুধী হতে পারেনা এটা আমার বিশ্বাস। দেশ প্রেম,সামাজিক উন্নয়ন,অন্যায়ের প্রতিবাদের হাতিয়ার হোক কলম এই প্রত্যাশা সবসময়।স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,ব্যবসায়ী ,চাকুরীজীবি,গৃহিণীদেরও রয়েছে সাহিত্য প্রতিভা। সেনবাগ বুলেটিন তাদের প্রকাশনায় সর্বশ্রেণীর লিখিয়েদের মনের কথা কাগজের পাতায় ছাপার অক্ষরে ইতিহাস করে রাখছে।সেনবাগ লেখক ফোরাম উজ্জীবিত এখন,মাসান্তের ব্যবধানে ঈদপূর্ণমিলনী ,উম্মুক্ত ভ্রমনে সাহিত্য আড্ডা,রবীন্দ্র মহাপ্রয়াণ দিবসে সাহিত্য আলোচনা ,রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান করেছে। যা একটি সংগঠনের জন্য ইতিবাচক।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীর উপদেশ, কমিটির দক্ষ পরিচালনায় আরো এগিয়ে যাবে। সেনবাগ,নোয়াখালী তথা বাংলাদেশের সাহিত্য ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে।আগামী বছর এক যুগ পূর্তি অনুষ্ঠান হবে ব্যাপক এবং বিশাল আয়োজনে। ততদিনে সেনবাগ লেখক ফোরামে যুক্ত হবে নোয়াখালীর শিক্ষানুরাগী,সাহিত্যবোদ্ধা এবং নবীন লিখিয়েদের নাম.যাদের সন্মান জানাবে ক্রেস্ট,উত্তরীয়,প্রত্যয়ন পত্র সহ ফুলেল শুভেচ্ছায়।আমার অনুরোধ থাকবে প্রাথমিক,মাধ্যমিক,কলেজ,বিশ্ববিদ্যালয়ে এখনই প্রতিযোগিতার আয়োজন করা.সেই অনুষ্ঠানে তাদের পুরস্কার দেয়া হলে লেখক,কবি ,আবৃত্তিকার পেয়ে যাবে সেনবাগ।রচিত হবে গল্প,কবিতা,উপন্যাস,প্রবন্ধ ইত্যাদি।

সেনবাগে মুক্তিযুদ্ধ উত্তর স্বাধীন বাংলাদেশে অনেক সংগঠন হয়েছে।দু একটি নামে মাত্র টিকে থাকলেও পদ, পদবী, অনুদান,অফিস, স্থান ,বাৎসরিক ম্যাগাজিন ,ব্যক্তি স্বৈরাচারিতা,প্রভাব ইত্যাদি জটিলতায় মুখ থুবড়ে পড়ে আছে সংগঠন .আছে অনেক লেখক কবি এবং প্রকাশিত গ্রন্থ কিন্তু ছড়ানো,ছিটানো অবস্থায়।সেনবাগে সামাজিক উন্নয়ন,ধর্মীয় উন্নয়ন,অবকাঠামো গত উন্নয়ন,কাউন্সিলর,মেয়র,মেম্বার,চ্যায়ারম্যান ,সংসদ সদস্য প্রার্থীতার জন্য দেশ সেরা শিল্প পতি গণ এগিয়ে আসেন অর্থের ঝোলা নিয়ে কিন্তু মনের খোরাক সাহিত্য নিয়ে কাজ করার জন্য তেমন কাউকে সহযোগিতার জন্য পাওয়া যায়না। ব্যবসায়ীরা সাধারণত সাহিত্য নিয়ে ভাবে না। শিক্ষক,চাকুরীজীবি খেটে খাওয়া মানুষের কলমে রক্ত ঝরে। বোবা কান্নায় বুক ফাটে। তাদের লেখা শব্দ বন্দী থাকে পুরানো পাণ্ডুলিপির ধুলো জমানো পাতায়।জাতীয় দৈনিক,কিংবা প্রকাশনাতে লেখা ছাপাতে চাই পরিচিত জন নয়তো অর্থের উপঢৌকন।যদিও এটি বাংলাদেশের সব এলাকার সাহিত্যাঙ্গনে অন্দর মহলের চাপা দীর্ঘশ্বাস.সেনবাগে লেখক ফোরাম ছাড়াও কলম সৈনিক অর্থাৎ সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে।তারা সাহিত্যের প্রতি উদাসীন বলা যায়। দুই একজন আছেন যারা সাহিত্যের সাথে জড়িত,তবে তারা একাই সেরে সোয়াসের।সেনবাগের সাংবাদিকরা যদি এগিয়ে আসেন প্রচার প্রসারে তাহলে লেখকদের গতি বাড়বে আমি বিশ্বাস করি।

অনলাইন যুগে ফেসবুক,ব্লগ ,অনলাইন পত্রিকায় লিখতে হবে সেনবাগ লেখক ফোরামের কবি,লেখকদের। ফেসবুক ,টুইটারের শেয়ারিং প্রচারের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রাখছে বর্তমানে ।, স্কুল ,কলেজ থেকেই তুলে আনতে হবে সাহিত্য প্রতিভা।আজকাল ফেসবুকে অনেক হাওয়াই ,কিংবা কাগুজে সংগঠন দেখা যায় , দু একটি ভালো কাজ করছে বলা যায় ,বাকি গুলো টাইম পাস্ ,জুনিয়র সিনিয়রদের ও বোকা বানাচ্ছেন,প্রতিযোগিতার নামে হেয় করছে।যা মোটেই কাম্য নয়.অনলাইন ফেসবুকে বই প্রকাশনার নাম চলছে প্রতারণা,এই প্রতারণার মাঝেও দু একজন প্রতিভা বেরিয়ে আসছে।তাই প্রিন্ট ,অনলাইন, মানে হাওয়াই দুই ক্ষেত্রেই এখন সময় এসেছে লেখালেখির,প্রচারের এবং প্রসারের ,যেখানে নিজের ঢোল নিজেই পেটাতে হয় ।বইয়ের আবেদন আর অনলাইন এক নয় দুটি ভিন্ন,একটি ইতিহাস,অন্যটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া,এবং হাজার বছর পরে গুগলে সার্চ দিলেই মৃত লেখক কবি থাকবেন জীবন্ত।মরিয়াও থাকিবেন অমর।
আমার বই চারটি ,কাব্য গ্রন্থ -প্রবাস থেকে বলছি , কষ্ট বিলাস,একশো আশি ডিগ্রি,উপন্যাস -বন্ধু তুমি সায়াহ্নে ,এছাড়া একটি বই আকারে প্রকাশিত হয়েছিলো সৌদি আরবে যার নাম ছিলো মরু মায়া ,মরুমায়া একটি কপি,প্রবাস থেকে বলছি মাত্র একটি কপি আছে,মরু মায়া কম্পিউটারে টাইপ করে রিয়াদে প্রকাশ করেছিলাম,যা বইয়ের মতো কিন্তু কোন প্রকাশনী থেকে নয় বিধায় বইয়ের সংখ্যায় ধর্তব্যঃ নয়।

বর্তমানে যে সব সংগঠন এর সাথে যুক্ত আছি সিঙ্গাপুরের বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদ,বাংলার কণ্ঠ কালচারাল ফাউন্ডেশন ,প্রবাসী সাংবাদিক সমিতি প্রসাস সিঙ্গাপুর,বাংলাদেশে বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ ,নোয়াখালী সাহিত্য পরিষদ,সেনবাগ লেখক ফোরাম ও যে সব পত্রিকায় লিখছি সিঙ্গাপুরে দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলা পত্রিকা বাংলার কণ্ঠ ,অনলাইন পত্রিকা কানাডার দেশ বিদেশ ,আমিরিকার হলিউড বাংলা,নিউইয়র্ক বাংলা,বাংলাদেশের অনলাইন,ঢাকা টাইমস ,প্রথম আলো ,বিডি নিউজ ,নাগরিক কণ্ঠ,সংবাদ প্রতিক্ষণ,সকালের আলো ,এম টি নিউজ,নিরাপদ নিউজ,বিডি নিউজ রিভিউ,বর্তমান,টু ডে ,পেসিফিক ,নিউজ,সহ পঞ্চাশের অধিক। তথাপি সেনবাগ আমার মাতৃভূমি। এখানে যে কোন সংগঠনের সাথে কাজ করা সৌভাগ্যের ব্যাপার বটে.

সেনবাগ লেখক ফোরামের জয়যাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা,নিজেকে ধন্য মনে করছি নিজ এলাকার সাহিত্য সংগঠন সেনবাগ লেখক ফোরামের একজন সদস্য হতে পেরে।সেনবাগ লেখক ফোরামের সবার জন্য শুভেচ্ছা ,শুভকামনা।
৬-৮-২০১৭ ইং
কলেজ রোড সেনবাগ ,নোয়াখালী
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×