জাহাঙ্গীর বাবু

সেনবাগ হাসপাতালে রোগীদের দুর্ভোগ,দেখার নেই কেউ! বয়স আড়াই মাস।বেশ ক'দিন পেটের পীড়ায় আছে। মা তার শিশুটিকে নিয়ে গেছেন সেনবাগ সরকারী হাসপাতালে।ডাক্তার সাহেবকে অনুরোধ করলেন,স্যার আমার বাবাকে একটু দেখেন।
স্যার ব্যাস্ত মোবাইলে:" ম্যাডাম এত দিন পর ফোন দিলেন,আসুন না একবার।
না দেখেই লিখে দিলেন, দুই রকমের ঔষধ। ফার্মেসী মালিক বললেন,এই ঔষধতো পেটের অসুখ কিংবা পাতলা পায়খানার নয়। এইবার শিশুটির মা বললেন, হেতনে আঁর হুতেরে চেক করে ন,হেতেনে ফোনে প্রেমের আলাপ করে।ফার্মেসী মালিক পল্লী চিকিৎসক। অভিজ্ঞ এবং সুনামের সহিত ত্রিশ বছরের বেশী সময় ধরে চিকিৎসা সেবা আর ঔষধ বিক্রি করেন। উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করলেন।জানতে চাইলাম ডাক্তারের নাম কি?
বললেন নাম জানিনা।দেখতে বাইডগা গোছের।ডাক্তারের কাছে মানুষ যায় চিকিৎসা সেবা নিতে।চিকিৎসা দূর, একটু ভালো ব্যাবহার ও পাচ্ছেনা। সেনবাগ হাসপাতালের অনিয়ম,ব্যাবস্থাপনা,শৃঙখলা,পরিবেশ নিয়ে সাংবাদিক,জনসাধারণ বহুবার লিখেছেন।অবস্থা যে লাউ সেই কদু।কে ডাক্তার ? পল্লী চিকৎসক নাকি জনগণের অর্থে পাশ করা মোবাইলে ব্যস্ত সরকারি ডাক্তার ?
২৪-৮-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




