জাহাঙ্গীর বাব

কপি,পেষ্ট কারি ক্রেডিট না দেয়া মানুষ নামের প্রানীরা লেখক,কবি, কলামিস্ট, সাংবাদিক নয়,তারা জারজ সম সাহিত্য চোর,বিবেক চোর।
যারা কপি পেষ্ট করেন তারা অন্তত ক্রেডিট দিয়েন, সুত্র,নাম,রেফারেন্স,ইত্যাদি।
পাবলিক এতো বোকা নয় যে কবি লেখকের জীবণ বৃতান্ত কপি পেষ্ট হচ্ছে, তা বুঝবেনা।
তাই,গুগল,উইকিপিডিয়া,কোন ব্যাক্তি বিশেষ, অনলাইন পত্রিকা,বল্গ এর নাম উল্লেখ করলে আপনার ইজ্জত কমবে না।ইতিহাসবিদ ইতিহাস লেখেন বাবর আলী নয়।
যদি বাবর আলীর লেখা ধুমাইয়া কপি হচ্ছে।নাম দেয়া দুরের কথা সংগৃহীত শব্দটাও লেখেনা।
আজ কাল কপি পেষ্ট কবি,লেখক,সাংবাদিকরা সন্মানা পদক পাচ্ছেন, কমিটির সদস্য হচ্ছেন,এমন কি টেলিভিশনে বুদ্ধিজীবি হয়ে যাচ্ছেন।
সাহিত্য সাংবাদিকতায় যারা কপি পেষ্ট করছেন,ক্রেডিট না দিয়ে শুধু নিয়ে যাচ্ছেন নাম, সুনাম, আজ না হয় বাহবা নিচ্ছেন, কিন্তু মানুষ যদি হয়ে থাকেন নিজের ছদ্মবেশে নিজেই নিজের বিবেকের কাছে লজ্জিত হচ্ছেন,হবেন।অন্যের মস্তিস্ক সন্তান চুরি করে পিতৃত্ব দাবী করছেন।আসলে আপনি হিজড়া,নপুংশক।ফেসবুকে চালিয়ে গেলেন,যাচাই বাছাই হীন,অনলাইন,প্রিন্ট ম্যাগাজিন,পত্রিকায় চালিয়ে গেলেন,টেলিভিশনে মেকাপের আড়ালে ও নিজেকে অমর করলেন,বেঁচে গেলেন ৫৭ ধারা থেকে।অপরাধী রয়ে গেলেন বিবেকের ধারায়।
নিজে অপরাধী হয়ে সমগোত্রীয় সৎ মানুষদের রেখে দিলেন সন্দেহের তালিকায়! আজ বাঁচলেন একদিন আল্লাহর মেহেরবানীতে মুখোশ উম্মোচন হবে,এ কালে, নয়তো পরকালে।
মনে রাখবেন, কপি,পেষ্ট বাজ,সাহিত্য চোর,আপনার মুখে থাকবে হাসি আর ঘুনে ধরা বিবেকে আঘাত করবে অপরাধ নামের মিথ্যা নামের সত্যের সাদা পোকা।
কোন লেখা ভালো লাগলে নিজের নামে নয়,যার লেখা তাকে ক্রেডিট দিন,তার নাম,বা সংশ্লিষ্ট সুত্র উল্লেখ করেন।এত আপনার কমবে না।আপনি শুদ্ধ থাকবেন,আপনার লেখা ঋদ্ধ সিদ্ধ হবে।
ফেসবুক,অনলাইন,বল্গ এর সহজ ব্যাবহারে, সহজেই আপনার আমার লেখা পৌছে যাচ্ছে পাঠকের কাছে,প্রিন্টে ধরা না পড়লেও গুগুল ফেসবুক সার্চে বেরিয়ে আসছে আসল লেখক বা সুত্রের নাম। আপনি হয়ে যাচ্ছেন,নির্লজ্জ জারজ সম।
২৭-৭-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



