somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে পড়বে তোমায় কিংবদন্তী শিল্পী আব্দুল জব্বার

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনে পড়বে তোমায় কিংবদন্তী শিল্পী আব্দুল জব্বার


জাহাঙ্গীর বাবু

সময়টা সম্ভবত ১৯৮৬ সাল। তখন পড়তাম গাজীপুরের কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে।বাবা চাকরী করতেন রেলওয়েতে। থাকতাম আড়িখোলা রেলওয়ে ষ্টেশনের কোয়ার্টারে।বাসার পেছনেই কালীগঞ্জ শ্রমিক কলেজ।কালীগঞ্জ তখন মসলিন কটন মিলের জন্য বিখ্যাত।মিলের শ্রমিকদের সন্তানরা পড়বে এখানেই তাই শ্রমিক কলেজ।৯০ এর পর ধ্বংস হয়ে যায় সেই মিল.সে যাই হোক ,ভূমিকা টানলাম কালীগঞ্জের কারণ সেখানেই কাটে আমার দুরন্ত কৈশর। অনেক স্মৃতি সেখানে।

বলেছিলাম সময়টা সম্ভবত ১৯৮৬ সাল।আমি কিশোর লুঙ্গি আর সেন্টু গেঞ্জি পরে সময় কাটতো শ্রমিক কলেজের লম্বা টিন শেড ক্লাস রুমের বারান্দায়।সামনে বিশাল মাঠ। সারি সারি নারিকেল গাছ ,লাল মাটি। মাটির উপর ঘাস। সেখানেই গড়াগড়ি। বিকেল ছাড়াও রাখাল বন্ধুদের সাথে ভর দুপুরে ফুটবল খেলা চলতো ।খেলছিলাম কোন এক দুপুরে।কলেজ ছাত্রদের দৌড়াদৌড়ি। চলছিল বোধকরি নবীন বরণ অনুষ্ঠান। আমি কলেজের কেউনা।লুঙ্গি আর সেন্টু গেঞ্জির রাখাল।শুনলাম শিল্পী আসছে নাম তার আব্দুল জব্বার।

শিশু বেলা থেকেই রেডিও শুনি। অনেকের গান ভালো লাগতো।অনেক শিল্পীর নাম জানতাম। তার মধ্যে আব্দুল জব্বার একজন।সালাম সালাম হাজার সালাম,ওরে নীল দরিয়া , তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়,তারা ভরা রাতে, এমন অনেক গান শুনেছি। কলেজের টিন শেডে পায়া যুক্ত পার্টিশন দিয়ে বিভক্ত করা হতো.অনুষ্ঠানের সময় পার্টিশন সরিয়ে দিলে বিশাল হল রুম। গান চলছিলো। কলেজের প্রফেসর ,ছাত্র ছাত্রীরাও মুগ্ধ হয়ে শুনছেন প্রিয় শিল্পীর গান.আমার ইচ্ছা কাছে থেকে দেখার। টুলের নিচ্ দিয়ে ছাত্রদের পায়ের ফাঁক দিয়ে একবারে স্টেজের সামনে পৌঁছতেই মাইকে বলা হলো ,শেষ গান ,অনুরোধের চিরকুটে লেখাছিলো তারা ভরা রাতে। শিল্পী বললেন,এই গানটা গাইতে কষ্ট হয়.তিনি তখনও অসুস্থ্য ছিলেন। সবার হয় হৈ চৈ ,শিল্পী গাইলেন ,তারা ভরা রাতে ,তোমার কথা মনে পড়ে বেদনায়। গান শেষে হুড়মুড় করে বেরিয়ে গেলো ,আমি তখন ক্ষীণকায় ,কিশোর,বেশ ভূষা রাখালের। শিল্পী যাচ্ছে ,যাচ্ছে গনি আজিজ পরিষদ নয়তো অন্য কোন পরিষদের নেতাদের সাথে আমি দৌড়াচ্ছিলাম।জীবনে সরাসরি একবার দেখেছিলাম।

স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, গত শতকের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, একুশে পদক ও স্বাধীনতা পদক পাওয়া আব্দুল জব্বার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।আবদুল জব্বার ১৯৩৮ সালের ৭ নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে তাঁর গান গাওয়া শুরু। তিনি ১৯৬২ সালে চলচ্চিত্রের জন্য প্রথম গান করেন। ১৯৬৪ সাল থেকে তিনি বিটিভির নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি পান। ১৯৬৪ সালে জহির রায়হান পরিচালিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র ‘সংগম’-এর গানে কণ্ঠ দেন।১৯৬৮ সালে ‘এতটুকু আশা’ ছবিতে সত্য সাহার সুরে তাঁর গাওয়া ‘তুমি কি দেখেছ কভু’ গানটি জনপ্রিয়তা পায়। ১৯৬৮ সালে ‘পিচ ঢালা পথ’ ছবিতে রবীন ঘোষের সুরে ‘পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি’ এবং ‘ঢেউয়ের পর ঢেউ’ ছবিতে রাজা হোসেন খানের সুরে ‘সুচরিতা যেয়ো নাকো আর কিছুক্ষণ থাকো’ গানে কণ্ঠ দেন। ১৯৭৮ সালে ‘সারেং বৌ’ চলচ্চিত্রে আলম খানের সুরে ‘ওরে নীল দরিয়া’ গানটি জনপ্রিয় হয়ে ওঠে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ শুরু হওয়ার পর তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা জোগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’সহ অসংখ্য গানে কণ্ঠ দেন। তাঁর গানে অনুপ্রাণিত হয়ে অনেকেই মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন।

এ ছাড়া যুদ্ধের সময় তিনি প্রখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পক্ষে জনমত তৈরিতে কাজ করেন। তখন কলকাতায় অবস্থিত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ঘুরে প্রেরণা জোগাতে হারমোনিয়াম বাজিয়ে গণসংগীত পরিবেশন করেছেন। সে সময় গণসংগীত গেয়ে প্রাপ্ত ১২ লাখ রুপি তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবদুল জব্বার ১৯৮০ সালে একুশে পদক ও ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার পান।(সূত্র:প্রথম আলো )

অনেক দিন জীবনের সাথে যুদ্ধ করলেন।কেন সরকারি ভাবে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়নি ? প্রশ্নটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করছেন .আমাদের দেশের মুক্তি যোদ্ধা সংগীত শিল্পী ছিলেন আব্দুল জব্বার। কত চ্যানেল দেশে। নিশ্চয়ই প্রত্যেক চ্যানেলে তার গাওয়া গান পরিবেশিত হয়েছিলো ,তারা কি এগিয়ে এসেছিলো ?আজ ৩০ আগষ্ট ২০১৭ সাল। সকালে চলে গেলেন পরাজিত হয়ে.চ্যানেল গুলিতে চলছে তার স্মরণে অনুষ্ঠান। পাবে টি আর পি। কি পাবেন শিল্পী আব্দুল জব্বার ?

তিনি পরিবার ভক্ত অনুরাগীদের মাঝে বেঁচে থাকবেন তার গানের মাঝে। এ দেশটা স্বাধীন হয়েও বিভক্ত হয়ে যায় ! আমি জানিনা, শিল্পী আব্দুল জব্বার সেই বিভাজনের কারণে কি মৃত্যুকালে চিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহোযগিতা পেলেন না ?

শিল্পী তোমায় হাজার সালাম।স্বপ্ন ভাঙলেই মনে পড়বে তোমায় ,তারা ভরা রাতে মনে পড়বে ,বেদনায় মনে পড়বে কিংবদন্তী শিল্পী আব্দুল জব্বার।

৩০-৮-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×