ক্ষমা করো নির্যাতিত মুসলিম দুনিয়া
জাহাঙ্গীর বাবু
আরাকান,ফিলিস্তিন,সিরিয়ার
মুসলিম, ক্ষমা করো ভাই বোন,
তোমরা আছো কষ্টে, ভুখা,নাঙ্গা
আছি মোরা পশু কুরবানি,
ঈদের খুশীতে।
ক্ষমা করো,ক্ষমা করো,
লাঞ্চিত,নীপীড়ীত,অত্যাচারিত
মুসলিম ভাই বোন।
সৌদি আরব,আরব মুল্লুক
কাণ্ডারি ইসলামের ঝান্ডার
পরোয়া করেনা
মুসলিম নির্যাতনের!
ওরা পেয়ে গেছে জান্নাতের টিকেট
ওরা পেয়েছে আইয়াসীর খনি
তেল,সোনা,মখমলী হেরেম খানা।
ইসলাম, ইসলাম বলে
যারা মুখে তোলে ফেনা
ব্যাঙ্গ করছে,
কেন সাহায্যের হাত বাড়ায়না,
তারা বলেই খালাস,
উস্কানী ছাড়া কিছুই জানেনা।
তোমারা আছো কষ্টে,
আমি আছি ঈদের খুশীতে।
আমি অবাঞ্চিত শব্দের গাঁথি মালা,
ক্ষমা করো,
বিশ্বের নির্যাতিত নর,নারী,শিশু আছো যারা।
ক্ষমা করো নির্যাতিত মুসলিম দুনিয়া।
২-৯-২০১৭ ইং

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



