somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: সেনবাগের মৃত্যু ফাঁদ, রাস্তা! বলির বকরা সাধারণ জনগণ!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রসঙ্গ: সেনবাগের মৃত্যু ফাঁদ, রাস্তা!
বলির বকরা সাধারণ জনগণ!

সেনবাগ রাস্তার মাথা থেকে বাজার পর্যন্ত রাস্তা এবং কলেজ রোড,বিভিন্ন সড়ক নির্মান,মেরামত,পুন:নির্মান এর সংবাদ ও সাংবাদিকতা।

সেনবাগের সাংবাদিকদের সাথে ঈদ মিলনীর ছবির পোষ্ট দিয়েছিলাম,সে ছবি দিয়ে পরবর্তীতে সাংবাদিক খোরশেদ আলম,সৌজন্য পোষ্ট দিয়েছেন, সেখানে একজন কমেন্ট করেছেন,শুধু ছবি দেন,রাস্তার কথা লেখেন না,তার অবগতির জন্য বলছি, নিয়মিত পত্রিকা পড়েন না বোধ করি।গত তিন মাসে আমি তিন বার অনলাইনে নিউজ করেছি একাধিক পত্রিকায়।সাংবাদিক খোরশেদ ভাই,আউয়াল ভাই,জাহাঙ্গীর,ডালাস হারুন সহ অনেকেই রাস্তা নিয়ে অনেক রিপোর্ট করেছে।সেনবাগের একজন প্রাথমিক বিদ্যালয়ের টিচার,প্রতিদিনের আপ ডাউন যাত্রী।তার এফ বি তে প্রায় পোষ্ট গুলি রাস্তা, যাত্রীর কষ্টের প্রতিফলন।

বিশেষ ধারণা প্রসুত সমাচার এই সব রাস্তা রাজনীতির নোংরামির,অহমিকার শিকার,সেই সাথে সড়ক গুলি সি এম ডি নাকি পৌরসভার এ নিয়ে ধুম্রজাল,তার উপর বাজেটের অভাব।কথা বলার আঙ্গুল দেয়ার লোক থাকলেও কাজের লোকের অভাব। আপনি যে দলের সমর্থক হোন না কেন, দায়িত্ব আছে আপনার, আমার,সবার। অনেক চেষ্টার পর ও রাস্তা ঘাটের জন্য আমজনতা, ছাত্র ছাত্রীদের মানব বন্ধব স্মারক লিপি,জনপ্রতিনিধিদের বয়কট, এ সবের কিছুই দেখা যায় না। নষ্ট বিবেকের লোভীদের সিস্টেমে দুর্নীতি গ্রস্থ প্রতিটি ডিপার্টমেন্ট। সাংবাদিক বা যারা লিখে তারা লিখতে পারে,আর কিছু নয়, কেউ কিছু লিখলে শুরু হয় তিরস্কার।আসলে সামাজিক উন্নয়ন বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ দরকার।



প্রায় রাস্তার মাথা টু সেনবাগ যাতায়াত করি।সি এন জি তে।রাস্তার মাথা থেকে সেনবাগ পর্যন্ত যতক্ষন যাত্রী সি এন জি র ভেতর ততক্ষন এম পি, কাউন্সিলর,মন্ত্রী, সাধারণ চামচাদের নাম ধরে গালি দিতে ছাড়েনা।
রাস্তা গুলির এমন গর্ত সমৃদ্ধ বেহাল জীর্ণ দশা তা দেখলেই ভয় হয়! আর সে ভয় নিয়ে রোগী,ছাত্র,ছাত্রী, নিয়মিত যাত্রীরা যাতায়াত করেন।কয়েক দিন পুর্বে একটি রিপোর্ট করেছিলাম,যার শিরোনাম ছিলো " যত ঝাঁকি, তত নেকী"
সি এন জি গুলিতে সেনবাগ টু রাস্তার মাথা পর্যন্ত যাতায়াতে অপরিচিত নর নারীরা শেয়ার করে যাতায়াত করেন।এখন সি এন জির ভেতরে বসা যাত্রীদের যে হাল হয় তা এমন,যে, কার বউ কার কোলে, যা সেনবাগে চায়ের টেবিলে অনেকের মুখ রোচক টিজিং টপিক।
আসলে সারা বাংলাদেশের রাস্তা গুলির যে হাল তার চেয়ে আমরা নিজেদের ভি আই পি ভাবার অবকাশ নেই।
আমার একটা ইচ্ছা যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, এম পি সহ সকল মনোনয়ন প্রত্যাশীদের একটি সি এন জিতে বসিয়ে রাস্তার মাথা টু সেনবাগ ভ্রমন করানো।যার ভাড়া জনগনের কাছ থেকে চাঁদা তোলে দিব।এর আগে লেখায় ও লিখেছি তারা বিলাস বহুল গাড়িতে চড়েন, সে গাড়িতে রাস্তার দুরাবস্থা বুঝ যায় না।তারা ভাবেন,রাস্তা ঠিকই আছে!

সামনে নির্বাচন, সেখানে সবাই ওয়াদা করবেন।ফলাফল চোখে ছানি দেয়া আধলা রিপেয়ার,নয়তো নাথিং। আমাদের লেখালেখিও গুড ফর নাথিং।

ঝাঁকি খাওয়ার অভ্যাস করুন।দালাল আমলাদের আর নেতাদের উপর ভরসা রাখবেন না।যদি কিছু উন্নতি হয় ভাববেন অলৌকিক।যেমন বিদ্যুৎ থাকাটা অলৌকিক। তেমন, রাস্তা খারাপ থাকা স্বাভাবিক।
সাংবাদিকরা হলুদ, সবুজ,লাল রঙের হতে পারে,তারা বেশির ভাগ কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে,অন্তত যারা অর্থের জন্য সংবাদ নয় বিবেকের তাড়নায় সংবাদ করে। ক্ষমতার ধরদের কাছে অনেক সময় সংবাদ,সাংবাদিকতা মুল্যহীন তথাকথিত সংবাদ,সাংবাদিক,সংবাদ মাধ্যমের চাটুকারিতা দর্শণে।জীবন বাঁচাতে,মানসন্মান বজায় রাখতেও চুপ থাকতে হয়। যে দল যখন ক্ষমতায়, কর্মীরাও ন্যায় নীতি ভুলে হয়ে যায় চাটুকার।গুটি কয়েক বনে যায় ঠিকাদার,টেন্ডার বাজ।জনগন বলতে তারাই।বাজার পথ ঘাটে পোষ্টারে ব্যানারে তারাই নেতা,তারাই রাজা, তারাই প্রজা। ভোটের সময় ভুক্তি ভোগীরা বুকে টেনে নেয়া ভোটার।বছরের পর বছর ধুঁকে ধুঁকে দিনাতিপাত করছে শাষিতের কব্জায় শোষিত জনগন।

৭-৯-২০১৭ ইং

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×