জাহাঙ্গীর বাবু

১৫ সেপ্টেম্বর২০১৭ইং,রোজ শুক্রবার বাংলা মটর, বিশ্ব সাহিত্যে কেন্দ্রে, বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত ছিলো এই অনুষ্ঠানের ব্যাপ্তি।
আয়োজনে ছিলো অনুশীলন সাহিত্য পরিষদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি কবি এ বি এম সোহেল রশিদ,
সভাপতিত্ব করেন শাহী সবুর ,বিশেষ অতিথি ছিলেন বাচিক শিল্পী বদরুল আহসান,প্রফেসর হুমায়ুন কবির হিরু, ড:তোফাজ্জল হোসেন,মাহাবুব খান,টিপু রহমান, বান্দা হাফিজ কাজী এনামুল হক,কবীর হুমায়ুন,সালমা লাবনী,কাজী শিহাব উদ্দিন লিটন,তাসলিমা রুবী,ফাতেমা আক্তার সুমী,।

আরো উপ্সথিত ছিলেন পাপিয়া নন্দনী,রবিউল প্রধান,বাচিক শিল্পী শান্ত,টিপু সুলতান,মানিক মোহাম্মদ ওমর,এস আই হামজা সহ অনুশীলনের নিয়মিত কবি,আবৃতিকার প্রমুখ।
জাহাঙ্গীর বাবুর জীবন বৃতান্ত,কর্মজীবন,প্রকাশিত বই এবং কবিতার উপর বিষদ আলোচনা করেন,কবি,সাহিত্যিক,সাংবাদিক,অভিনেতা এ বি এম সোহেল রশিদ।
জাহাঙ্গীর বাবু পড়েন তার প্রকাশিত কাব্য গ্রন্থ প্রবাস থেকে বলছি,কষ্ট বিলাস,একশো আশি ডিগ্রী এবং প্রকাশিতব্য কাব্য গ্রন্থ জুতা পালিশ ওয়ালার কাব্য,মুসাফিরের কাব্য বিলাস থেকে পনেরটি কবিতা।
বাচিক শিল্পী বদরুল আহসান পড়েন জাহাঙ্গীর বাবুর প্রবাস থেকে বলছি,মাগো আমি প্রবাসী,কাজী শিহাব উদ্দিন লিটন পড়েন বাবুর, নষ্ট জরায়ুতে পবিত্র ভ্রুন,ফাতেমা আক্তার সুমী পড়েন বাবুর কবিতা।
এ ছাড়া কবিতা পড়েন পঞ্চাশের অধিক কবি,কবিতা অণুষ্ঠানে প্রায় কবি গন রোহিঙ্গাদের উপর লেখা মানবতার কবিতা পড়েন।
জাহাঙ্গীর বাবুর সমালোচনা করেন বান্দা হাফিজ,সোহেল রশিদ,শাহী সবুর,মাহাবুব খান।
কাজী শিহাব উদ্দিন তুলে ধরেন ছাত্র জীবন,প্রবাস জীবন,কর্মজীবন। ১৯৯২ সাল থেকে ২০১৭ সালের দেশে বিদেশে সাহিত্য সাংস্কৃতিক চর্চা দিন গুলি।

জাহাঙ্গীর বাবুর জুতা পালিশ ওয়ালার কবিতাটি কবি নিজে একবার এবং সোহেল রশিদ একবার পড়েন।উপস্থিত সকলের প্রসংসায় মুখরিত হয়।
অনুশীলন সাহিত্য পরিষদের প্রতি একক কবিতা অনুষ্ঠানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর বাবু।দীর্ঘ চার মাস ছুটি কাটানোর পর সিঙ্গাপুর কর্মস্থলে ফিরে যাবেন আক্টোবরে।নোয়াখালী সেনবাগের লেখক ফোরাম,সিঙ্গাপুর প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক,যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ সিংগাপুর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন কাজের অবসরে।এ ছাড়া ফেসবুক ইউটিউবের প্রচারিত হয়,তিনি প্রবাসীদের নিয়ে বাবর আলী শো নামে একটি রোড শো করে থাকেন।

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



