জাহাঙ্গীর বাবু

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমের ওপর বর্বরোচিত হামলা নির্যাতন ও হত্যা বন্ধের দাবীতে নোয়াখালীর সেনবাগে আলোচনা সভা ও মানববন্ধন করেছে যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ ও বিভিন্ন সংগঠন।
সোমবার সকালে ফতেহ্পুর ইসলামী মাদ্রাসায় যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশে উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সভা শেষে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফেনী-নোয়াখালী মহাসড়কের জমিদার হাট বাজারে আধাঘন্টা ব্যাপী সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় যৌতুক প্রতিরোধ আন্দোলনের ওই কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে অংশ গ্রহন করেন ফতেহপুর ইসলামীয়া মাদ্রাসা, দারুল কলম ক্যাডেট মাদ্রাসা,জমিরিয়া ইসলামীয়া মাদ্রাসা ও সাইদিয়া মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের সভাপতি খন্দকার আফতাব উদ্দিন আহমেদ, যৌতুক প্রতিরোধ আন্দোলনের মহাসচিব ও ফতেহ্পুর ইসলামী মাদ্রাসার মুহতামিম বেলাল হোসাইন ফতেহ্পুরী, যৌতুক প্রতিরোধ আন্দোলন সিঙ্গাপুর শাখার সভাপতি কবি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম বাবু, দুরুল কলম ক্রাডেট মাদ্রাসার শিক্ষক মাওলানা ইয়াকুব নূরী ,জমিরিয়া ইসলামী মাদ্রাসার শিক্ষক মাওলানা ইসমাইল,প্রমুখ.
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



