জাহাঙ্গীর বাবু

স্বাধীন দেশে,ডিজিটাল দেশে
রক্তের বিনিময়ে অর্জিত
লাল সবুজের পতাকার দেশে
পনেরশ ডলার মাথাপিছু আয়ের দেশে
ফ্লাইওভার,হাতির ঝিলের দেশে
আধুনিক আগামীর দেশে
উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া দেশে
রাস্তায় প্রসব করে মা!
বাঁচাতে পারেনা নয় মাস
জঠরে আগলে রাখা
খেয়ে না খেয়ে তিল তিল করে
ভ্রুন থেকে জন্ম নেয়া কাঙখিত
নাড়ী ছেঁড়া ধন!
অসভ্য সভ্যতার অসভ্যতায় নাকি
অত্যাধিক শিক্ষিত মানবাতায়
বাচ্চাদানীর রক্তে
রক্তাক্ত স্বাধীন বাংলার জমিন!
হে মা অভিশাপ দাও এ দেশকে
হে সন্তান অভিশাপ দাও
আমরা তোমার হত্যাকারী।
তোমার জন্য হবেনা মিছিল
হে সন্তান তোমার জন্য
জাগবেনা হেফাজত গণজাগরণ!
ডাক্তার নামে পিশাচের হাতে
হাসপাতাল নামের কসাই খানাতে
হবে না প্রতিবাদ,
আবারো কোন মায়ের সন্তান ভুমিষ্ট হবে
ফুটপাতে,বাসস্টপে,ষ্টেশনে বনে জঙ্গলে!
এ দেশ তোমার নয়,আমার নয়
এ দেশ ধনী,বর্জুয়া,ধান্দাবাজ,
পিশাচ নরখাদকদের।
উন্নয়ের জ্যামে এ দেশের
মানুষের ক্ষতি হয়না।
বিদ্যুতের অন্ধকারে এ দেশের মানুষ
বিশ্ব দেখে!
বিলিয়ন ডলারের প্রমোদতরীতে
সভ্যতার উলঙ্গ নৃত্যে তালে
পথে ঘাটে প্রসবিত হবে
আগামীর কংকাল!
মৃত সন্তান!
বিবেকহীন ভঙ্গুর প্রজন্ম।
হে মা, থু দাও বাবর আলীর মুখে,
থু দাও সভ্যতার মুখে!
থু দাও, যারা দেখতে দিলোনা
তোমার উদরের লালিত
সদ্য ভুমিষ্ট সন্তানের হাসি
শুনতে দিলো সন্তানের কান্না!
যদি বলি পুড়িয়ে দাও
কসাইয়ের কারখানা
যদি বলি ফাঁসিতে ঝুলাও
ডাইনী পিশাচীনিকে
ফাঁসির দড়িতে
অপরাধ হবে কি বাবর আলীর?
১৮-১০-২০১৭ ইং

সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


