
জাহাঙ্গীর বাবু
তোমরা কি কেউ দেখেছ
এক নদী রক্তে জন্ম নেয়া স্বাধীনতাকে?
এ যে আমাদের কাছে আমানত রেখেছিলো
লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা,
সবুজ শাড়ির আঁচলের পরশে রাখতে বলেছিল,
হাজারো মা বোনের ইজ্জত।
বলোনা, দেখেছো কি স্বাধীনতারে?
আমি খুঁজছি স্বাধীনতাকে,
কেউ কি বলতে পারো, কোথায় হারিয়ে গেলো,
আমার কন্ঠের স্বাধীনতা, মিছিলের স্বাধীনতা।
ভোটের স্বাধীনতা,নির্বাচনের স্বাধীনতা,
শিক্ষার স্বাধীনতা,ভালোবাসার স্বাধীনতা,
নির্বিঘ্নে দিন রাত পথ চলার স্বাধীনতা,
ক্লাস কক্ষে ক্লাসের বাইরে
নিজের ঘরে,আপনজনের কাছে
আভ্রু রক্ষার স্বাধীনতা,
নিজের কাছে নিজের স্বাধীনতা!
কবিতার স্বাধীনতা,কর্মের স্বাধীনতা
খাবারের স্বাধীনতা,পোষাকের স্বাধীনতা
সীমান্তের স্বাধীনতা,চারদিকে চক্রান্তকারী,
রাজণীতির চক্রান্ত,ধর্মীয় অনুভুতির আঘাতের চক্রান্ত,
আস্তিকত্ব, নাস্তিকবাদ, ডান,বাম, লেফট, রাইট,
বিশ্ব মোড়লদের লাল সবুজের পতাকা নিয়ে চক্রান্ত!
চারদিকে আমি দেখি,একাত্তরের প্রেতাত্বা।
কেউ কি বলতে পারো
কোথায় আছে আমার প্রিয় স্বাধীনতা।
সারা বছর খুঁজি তারে,
খুঁজি ছাব্বিশে মার্চ স্বাধীনতার জন্মদিনে।
খুঁজি বিজয় দিবসের উত্তাল আনন্দের ঢেউয়ের মাঝে।
স্বাধীনতা তুমি কোথায়?
নিজেই নিজের কাছে পরাধীন!
স্বাধীনতা ফিরে আসো,মুক্ত করো আরেকবার,
শহীদ মুক্তিযোদ্ধারা ফিরে এসে স্বাধীনতা দাও আরেকবার।
মুক্তিযোদ্ধারা, বেঁচে আছো যারা,ভুলে গেছো
মুক্তির শপথ,ভুলে গেছ তর্জনী ইশারা
ভুলে গেছ ঐতিহাসিক ভাষণ,
ভুলে গেছ ইথারের ডাক
ভুলে গেছ আকাশ বাতাস কাঁপানো শ্লোগান।
বিভক্ত হয়েছ,বিভক্ত করেছ!
এক হও,আরেক বার ফিরিয়ে দাও
স্বধীনতাকে।
এ যুগের আমি ভীরু,কাপুরুষ
অস্ত্র নয়,কলমে করি নিষ্ফল প্রতিবাদ।
চারদিকে অসভ্যের নগ্ন উল্লাস।
কোথায় গেলো স্বাধীনতা?
ফিরে এসো,
ফিরে এসো স্বাধীনতা আমার।
তোমরা কি কেউ দেখেছ
এক নদী রক্তে জন্ম নেয়া স্বাধীনতাকে?
১১-৯-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




