
জাহাঙ্গীর বাবু
সাবাস,সাবাস,সাবাস!
মহাসমারোহে প্রশ্ন ফাঁস।
ঝাড়ি ঝুড়িতে বৃদ্ধাঙ্গুলি
প্রশ্ন ফাঁসের চলছে হলি।
ফাঁস করে কে পরীক্ষার প্রশ্ন
প্রসাশন জানে না,ধরতে পারেনা!
প্রশ্ন ফাঁসের কেরামতি
আর কি কভু থামবে না।
মন্ত্রী মশাই জ্ঞানী ভারী
সচিব মশাই পন্ডিত
প্রশ্ন ফাঁসের জোচ্চুরিতে
নড়বড়ে শিক্ষার ভিত।
ভয়ঙ্কর ভবিষ্যত আসছে
সমাধানের পথ হচ্ছে বন্ধ,
অতীতে ছিলো প্রশ্ন ফাঁস,
কি করে বন্ধ হবে বলুন তো?
শর্ষের মাঝে ভূত রেখে
ভূত তাড়াবার প্রহসন,
প্রশ্ন ফাঁস রোধে
শুদ্ধ বিবেক প্রয়োজন।
শিক্ষার্থীরা থাকবেনা আর
প্রশ্ন ফাঁসের অপেক্ষায়,
অভিভাবক খুঁজবে না
প্রশ্ন কোথায় পাওয়া যায়।
মহামারী মরণ ব্যাধি প্রশ্ন ফাঁস
এলো সোনার বাংলায়
তারাই করে প্রশ্ন ফাঁস
যারা দেশের ক্ষতি চায়।
দেশ দ্রোহী বিবেকের খুনী
করছে সুদূর প্রসারী চক্রান্ত,
শিক্ষা ধ্বংস করে,করতে চায়,
জাতিকে বুদ্ধি বিকলাঙ্গ!
সচেতনতা বন্ধ করবে
পরীক্ষার পূর্বের প্রশ্ন ফাঁস
সুশিক্ষায় শিক্ষিত হয়ে
গড়বে সোনার বাংলাদেশ।
সিঙ্গাপুর
৫-২-২০১৮ ইং
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




