পিলখানা ট্রেজেডি পঁচিশ ফেব্রুয়ারী।
জাহাঙ্গীর বাবু

ও বাঙালী কান পতে শোনো ,
আজও পচিশ ফেব্রুয়ারীএলেই
আকাশে বাতাসে বাঁচার আকুতির
ধ্বনি প্রতিধ্বনি
ওরা আমাদের শহীদ বীর সেনানী।
ভাই কেন কেড়ে নিলো ভাইয়ের প্রাণ
ছিলোতো ওরা বাংলা মায়ের
ওরা ছিলো পাহরাদার লাল সবুজের পতাকার
ওরা ছিলো বাংলাদেশের সন্তান।
ও বাঙালী কান পতে শোনো ,
আজও পচিশ ফেব্রুয়ারী এলেই আকাশে বাতাসে
বাঁচার আকুতির ধ্বনি প্রতিধ্বনি
ওরা আমাদের শহীদ বীর সেনানী।
দেখেছিলো স্বপ্ন সাজাবে
একটি ছোট ঘর ,বিধবা করিলো তারে
মুছেনি যার মেহেদীর রং.
আর কত হবে হানা হানি, কত হবে রশি টানা টানি
ক্ষমতার লোভে কেন প্রাণ হানি!
ম্যানহোলে ড্রেনে প্রাণ দিলো সেনাবাহিনী।
এই লজ্জা কার,আমার
আপনার আমাদের নাকি ক্ষমতার।
বুক ভাসে মার নয়ন জলে, সন্তানের লাশ ছিলো বাবার কাঁধে
বোন ভাইয়ের পথ চেয়ে প্রানের প্রিয়তমা বিধবার বেশে
সন্তান কাঁদে পিতার পথ চেয়ে .
আর কত কাল চলবে.নৃসংশ হত্যা যজ্ঞ
আমার কি চিরকাল থেকে যাবো অকৃতজ্ঞ।
পিলখানা থাকবে যত দিন, বাংলাদেশ থাকবে যত দিন
জাতির কলংক থাকবে তত দিন।
যখনি পঁচিশ ফেব্রুয়ারী আসবে
বাংলায় জাতি ব্যথিত চিত্তে ,
একদিন হলেও তোমাদের স্মরন করবে।
যা হারিয়েছি,পাবো না কোনদিন
তোমাদের রক্তে ঋণ,শোধ হবে না কোন দিন ।
ও বাঙালী কান পতে শোনো ,আজও পচিশ ফেব্রুয়ারী
এলেই আকাশে বাতাসে বাঁচার আকুতির ধ্বনি প্রতিধ্বনি
ওরা আমাদের শহীদ বীর সেনানী।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



