জাহাঙ্গীর বাবু

ফেসবুক পত্রিকা ইন্টারনেট খুললেই নেতিবাচক সংবাদ।খুন,হত্যা,ধর্ষন,প্রতিবাদ,মিছিল,অসন্তোষের অনল মিডিয়া জুড়ে। ফেসবুকের খোলা খাতায় বিভৎস খুন, সচিত্র ধর্ষিত লাশ বেশুমার ভিডিও।
প্রশাসন নিয়ে জনগনের চোখে মুখে বিরক্তির ছাপ।সে সময় এপ্রিল ২০১৮ ইং প্রথম সাপ্তাহ জুড়ে সেনবাগ,নোয়াখালী এলাকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহারকারীদের অভিন্ন প্রতিবাদ।
প্রোফাইল পোষ্ট,গ্রুপ,সংগঠন পোষ্টে একটাই ছবি দেখা গেছে। সাথে সরকারের কাছে আবেদন,কমেন্টেসে অভিন্ন চাওয়া।ছবিটি সেনবাগ সরকারী হাসপাতালের ডাক্তার গোলাম আযম সাহেবের।সরকারের কাছে অনুরোধ ছিলো তার বদলী আদেশ যেন স্থগিত করা হয়।
সেনবাগ প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক নয়াদিগন্ত প্রতিনিধি জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী,জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও দৈনিক জাতীয় নিশান পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য বিভাগ ডা: গোলাম আজমের বদলির আদেশ স্থগিত করেছে।এখন ডাক্তার গোলাম আজম সেনবাগ সরকারি হাসপাতালর আগের মতো রোগী দেখবেন।
সেনবাগে মানুষের হৃদযের কথা বুঝার জন্য স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় এম পি মোরশেদ আলম সাহেব এবং সেনবাগের উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। শুভ কামনা রইল ডাক্তার গোলাম আজমের জন্য।
কিছুদিন পুর্বেও যেখানে ত্রিশ জন ডাক্তারের স্থলে পাঁচ জন ডাক্তার নিয়ে সেনবাগ হাসপাতাল চলার সংবাদ এসেছে মানব জমিন সহ বিভিন্ন পত্রিকায়,(এখনো একই অবস্থা বিরাজমান)এখনো হাসপাতালের পরিবেশ,যন্ত্রপাতি,চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ এলাকা বাসীর,জনপ্রতিনিধি থেকে ক্ষমতাসীন ব্যাক্তি বর্গের উপর নাখোশ সেনবাগের জনগন। সেখানে একজন ডাক্তারের জন্য দল মত নির্বিশেষে এই ভালোবাসার বহি:প্রকাশ শুধু একজন নিবেদিত প্রাণ ডাক্তারের নয়, সমগ্র ডাক্তারদের জন্য শিক্ষনীয় এবং উদাহরণ।তেমনি সরকারের স্বাস্থ্যসেবার জন্য অনন্য দৃষ্টান্ত।
সেনবাগ প্রেসক্লাব সভাপতি ইত্তেফাক প্রতিনিধি খোরশেদ আলম ,সাধারণ সম্পাদক মানব জমিন প্রতিনিধি এম এ আউয়াল,সাংবাদিক হারুন, অন্যান্য সাংবাদিক বৃন্দ,সেনবাগ পাঠাগার,সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের স্টেটাস,আন্দোলনের প্রস্তুতি ছিলো,ডাক্তার আযমকে সেনাবগে রাখার জন্য।
আমি ছুটিতে থাকা কালীন কয়েকটি সংবাদ করেছিলাম সেনবাগ হাসপাতালের দুরাবস্থা নিয়ে।পরিবেশ,সেবা, সুবিধা আজো তথৈবচ।
ডাক্তার আযম সেনাবগে যে জন প্রিয়তা পেয়েছেন,সেবার বিনিময়ে তা আশাকরি অক্ষুন্ন রাখবেন।মানুষ বেঁচে থাকে তার কর্মে।তিনিও কৃতজ্ঞ থাকবেন সেনবাগবাসীর কাছে এই প্রত্যাশা,এ আমার বিশ্বাস। মুদ্রার দু পিঠ আমরা জানি।বাংলাদেশীরা যেমন প্রতিবাদ করতে জানে, তেমনি ভালোবাসতেও জানে।শুভকামনা ডাক্তার গোলাম আযম।ধন্যবাদ সচেতন সেনবাগ বাসী।
সিঙ্গাপুর থেকে
৬-৪-২০১৮ ইং
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



