
জাহাঙ্গীর বাবু
কথা ছিলো, চোখ বুঝলেই দেখবে আমায়,
প্রতিটি নিঃশ্বাসে শুঁকবে আমায় ,
কথা ছিলো হৃদপিণ্ডের প্রতিটি কম্পনে
অনুভব করবে আমায়।
কথা ছিলো, পুরাতন ভালোবাসার
নতু ইতিহাস গড়বো ,
শাজাহান ,মমতাজের পাশে করে নেব ঠাইঁ
প্রজন্মের কাছে হবো ইতিহাস।
ভুলেই গিয়েছিলাম ,
তুমি,মমতাজের চেয়ে মায়াবী,
রূপবতী গুনবতী হলেও ,আমি নই,
ক্ষমতাধর বিত্তবান শাজাহান।
কথা ছিলো, চোখ বুঝলেই দেখবে আমায়,
প্রতিটি নিঃশ্বাসে শুঁকবে আমায় ,
কথা ছিলো হৃদপিণ্ডের প্রতিটি কম্পনে
অনুভব করবে আমায়।
কথা রেখেছো ,অর্থ,বিত্ত ,সম্পদের কাছে
পরাজিত করেছো আমায়।
তোমার নিঃশ্বাসে এখন
ঐশ্বর্য্যশালিনীর কৃত্তিম সুবাস!
পরাজয় তোমার না আমার ,
নাকি দরিদ্র ভালোবাসার ?
জয় কার তোমার না অর্থ বিত্তের
বাস্তবতার না প্রয়োজনের !
সিঙ্গাপুর
২৯-৫-২০১৮ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
