somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনাপুর টু ফেনী দ্রুতযান বাস এখন খুনী ঘাতক

১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনাপুর টু ফেনী দ্রুতযান বাস এখন খুনী ঘাতক

জাহাঙ্গীর বাবু

একমাত্র বাস নাম তার দ্রুতযান।দ্রুতযান যেন মৃত্যু দূত আজরাইল। মানুষ নামের জানোয়ারদের মানুষের প্রতি মায়া,মমতা সন্মান বলে কিছু নেই। সি এন জি ছাড়া আর কোন যানবাহন নেই যারা চৌমুহানী,সেনবাগ,ফেনীতে সকাল,সন্ধ্যা যাতায়াত করে।

সরকারী, বেসরকারী চাকুরীজিবি,মধ্যবিত্ত,নিন্ম মধ্যবিত্তের একমাত্র বাহনে পরিনত হয়েছে দ্রুত্যান বাস।ইচ্ছে মতো লোক উঠানো নামানোতে যে সময় লস তা পুরনের জন্য উড়োজাহাজের মতো রাস্তায় বাস উড়ায়।মৃত্যুর সাথে যাতায়াত যাত্রীদের।ভাড়ার জামেলা প্রতিনিয়ত।বাস মালিক সম্ভবত নোয়াখালীর একচ্ছত্র অধিপতি।দ্রুত যানের মোকাবেলায় কেউ নেই।প্রতি নিয়তই ঘটাচ্ছে দুর্ঘটনা।

জিম্মি যাত্রীরা। অনিচ্ছায় যাত্রীদের দ্রুতযান বাস একমাত্র অবলম্বন। যাত্রী নামা শেষ না হতেই দেয় টান।যাত্রীরা পড়ে যায়,আহত হয়।এরা কারো তোয়াক্কা না করে বীর দর্পে,বুক ফুলিয়ে সোনাপুর টু ফেনী মাস্তানী করছে।

গত পাঁচ মাসে আমি বহুবার প্রতিবাদ করেছি,বিশেষ করে চৌমুহানী বাজার পার হবার পর থেকে ফেনী মহিপাল দ্রুতযান যেন মৃত্যু দূত আজরাইল। নিরাপদ সড়কের দাবীর উল্লেখ যোগ্য এক দাবী নিরাপদ গাড়ি,নিরাপদ ড্রাইভার,সেই সাথে সুপারভাইজার,কন্ডাকটর এর ব্যাবহার।

এক এলাকার যে কোন বাহন অন্য এলাকায় প্রবেশ করলেই টোল আদায় হয়।এই টোল থেকে বাঁচতে গাড়ি দ্রুত চালায়।প্রত্যেক নির্বাচনী এলাকার ইশতেহারে নিরাপদ সড়ক,নিরাপদ গাড়ি,নিরাপদ ড্রাইভার নিশ্চিত করার আবেদন থাকা দরকার।বাংলাদেশে নিরাপদ সড়কের দাবীর ইস্যু নিয়ে টানাটানি হয়।সব কিছুর উর্ধে এসে যাত্রা পথ নিরাপদ হোক সে কামানাই করছি।এর পুর্বে ঢাকা সোনাপুর রুটে হিমাচল,একুশে নিয়ে লিখেছি কোন ফল হয়নি।

আজ ১৯-১১-২০১৮ আমার স্ত্রী কাদরা,সেনবাগ প্রাথমিকের শিক্ষক দ্রুতযান বাস থেকে নামার সময় ড্রাইভারের অযাচিত হ্যাচকা টানে আহত হয়েছেন।

সেনবাগ,নোয়াখালী
সিঙ্গাপুর প্রবাসী।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×