বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো বেতন আহরণ করতেন - তারপরও তিনি ছিলেন অবিবাহিত।
দীর্ঘদিন এক সাথে চাকুরী করায় যে মাপের ঘনিষ্ঠতা তৈরী হয়েছিল তাতে আলাপ-আলোচনা মাঝে মাঝে ব্যক্তি পর্যায়ে চলে যেত। একদিন তার কাছে জানতে চেয়েছিলাম তিনি কেন বিয়েশাদি করে সংসারী না হয়ে গার্ল ফ্রেন্ড নিয়ে থাকছেন। উত্তরে তিনি যা জানালেন তা ছিল আমার ধারণারও অতীত।
বছর দশেক আগে তিনি বিয়ে করে সংসারী হয়েছিলেন যেখানে তাদের দুই শিশু সন্তান রয়েছে। কয়েক বছর আগে সংসারটি ভেঙে যায়। সেই থেকে তার প্রাক্তন স্ত্রী এক বয়ফ্রেন্ডের সাথে থাকছেন, আর, তিনি আছেন এক গার্লফ্রেন্ডের সাথে। স্ত্রী যেহেতু নতুন বিয়ে করেননি তাই তার ভরণপোষণের জন্য আমার সেই সহকর্মীকে মাসিক টাকা দিতে হয়। তার উপর আবার দুই বাচ্চার জন্যও অর্থ যোগান দিতে হয়।
প্রতি মাসে এই তিনজনের আর্থিক চাহিদা মেটানোর পর ভদ্রলোকের হাতে বেতনের টাকা হতে খুব কিছু বাকি থাকেনা। ফলে, মোটা অংকের বেতন পেলেও তাঁকে থাকতে হয় এক বেডরুমের একটি ভাড়া বাসায়। কেননা, বিচ্ছেদের সময় বাড়ি বিক্রি করে অর্ধেক টাকা স্ত্রীকে দিতে হয়েছিল।
এ অবস্থায় কাউকে বিবাহ করে সংসারের খরচ মেটানোর অবস্থা তার নেই। এমনই কষ্টের জীবন তার। - -
কানাডা-আমেরিকা বা অন্যান্য উন্নতদেশগুলোতে এমন ঘটনা লাখে লাখে। প্রাক্তন স্বামী ভালো বেতনের চাকুরী করলে তাদের ডিভোর্স পাওয়া স্ত্রীরা নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ না হয়ে বয়ফ্রেন্ডের সাথে বসবাস করতে শুরু করেন যাতে প্রাক্তন স্বামীর কাছ থেকে মোটা অংকের মাসিক ভাতা পাওয়া যায়। বাচ্চারাও সাবালক না হওয়া পর্যন্ত পিতার কাছ থেকে তাদের টাকা পেতে থাকবে, যা তাদের মা-ই প্রাক্তন স্বামীর কাছ থেকে সংগ্রহ করেন।
উন্নতদেশগুলোতে উপযুক্ত বয়সেও বিয়ে না করে নারী-পুরুষ বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড রিলেশনশিপে থাকার একটি বড়ো কারন অর্থনৈতিক বিবেচনা। পুরুষটির মনে ভয় জাগে কোনোকারণে বিবাহ ভেঙে গেলে তার অর্থনৈতিক ভবিষ্যতের কি হবে?
সমাজের বাস্তবতা মেনে নিয়ে সেসব দেশে বিবাহিত যুগলের সন্তান আর বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড রিলেশনশিপের সন্তানের মর্যাদা অভিন্ন। - -
আজকাল বাংলাদেশেও বিবাহযোগ্য নারীপুরুষেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়না। বাংলাদেশের প্রেক্ষাপটে এর মূল কারন কি বলে আপনার মনে হয়?
https://www.facebook.com/moh.l.gani/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


