
নৌকার আশায় আওয়ামীলীগ অফিসে মনোনয়ন প্রত্যাশীদের ভোগান্তি চরমে
স্পট থেকে সরোজমিনে
জাহাঙ্গীর বাবু
আওয়ামীলীগ অফিসে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন ফরমের জন্য অপেক্ষা আজো।
৬-২-২০১৯ দুপুর থেকে ভাইস চেয়ারম্যানদের ফর্ম দেয়া না হলেও অপেক্ষায় থাকেন সন্ধ্যা পর্যন্ত।আজ ৭-২-২০১৯ সকালে আবার সে অপেক্ষা।নারী প্রত্যাশীরা পুরুষের পাশাপাশি লাইনে থাকলেও সকাল ৮ টা ৩০ মিনিটে মাইকে তাদের পুরাতন বিল্ডিং এ যেতে বলা হয়।তখন কিছুটা বিশৃংখলা দেখা দেয়।

সকাল দশটা থেকে ফর্ম দেয়ার কথা।অনিশ্চিত কে কখন কাঙ্খিত ফর্মটি পাবেন। সকলের অভিযোগ এভাবে সারা দেশের মনোনয়ন এক জায়গায় না দিয়ে আলাদা দিন তারিখ অথবা জেলা পর্যায়ে ব্যাবস্থা করা হলে এমন হয়রানি শিকার হতে হতোনা
দুরদুরান্ত থেকে যারা ঢাকা এসেছে তারা নির্দিষ্ট দিনে ফর্ম সংগ্রহ করতে না পেরে আত্মীয় স্বজনের বাসায়,এলিফ্যান্ট রোড,ফার্মগেট, ফকিরা পুল সহ বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করেছে। আওয়ালীগ কার্য্যালয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে না পেরে অনেকে অসুস্থ্য হয়ে পড়ছে।

জেলা পর্যায়ে তিন জন প্রার্থীকে মনোনয়ন সংগ্রহ করতে নির্দেশ থাকলেও অনেকেই ফর্ম নিচ্ছেন।
যন্ত্রনা যতই হোক,এই সুযোগ কেউ হাত ছাড়া করতে চান না। উম্মুক্ত ফর্ম বিক্রিতে ভোগান্তি চরমে। ইচ্ছা করলেই আরো সুশৃংল ব্যবাস্থা কি করা যেতোনা। আট,দশটি বুথ কি রাখা যেতোনা! ফর্ম উত্তোলন আর জমা দেয়ার নির্দেশনা নিয়ে দ্বিধায় মনোনয়ন ফর্ম নিতে আসা প্রার্থী আর প্রতিধিনিধিদের।কেউ আবার ভেতরে সহযোগীতার নামে দু পয়সা কামিয়ে নিচ্ছেন চলছে কানাঘুষা।বিষয়টি অন্দর মহলে সিরিয়াল আগে দেয়ার বিষয়ে।
অব্যাবস্থাপনায় নাখোশ আগতরা।
এক জন প্রার্থীর সাথে একাধিক লোক বল এবং অনেকের শোডাউনেও আশপাশের এলাকা,ধানমন্ডি ঝিগাতলা এখন জন সমুদ্র। জ্যাম সেতো ভোর থেকেই ঢাকা শহরের রাস্তায়।
পাঠক বলতে পারেন আমি এখানে কেন? ঢাকায় ছিলাম,বন্ধু নিবে ভাইস চেয়ারম্যানের ফর্ম।৬ তারিখে দশটায় এসেছে,৭ তারখি হলো কে জানে কখন পাবে।আমি বসে বসে লিখছি,আর দেখছি,ভাবে মনে হয় ভোটারের চেয়ে প্রার্থী বেশি।
৭-২-২০১৯

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




