somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনবাগ উপজেলা শিক্ষক কর্মচারী কো -অপাঃক্রেঃইউঃলিঃ এর দ্বীতিয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেনবাগ উপজেলা শিক্ষক কর্মচারী কো -অপাঃক্রেঃইউঃলিঃ এর দ্বীতিয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জাহাঙ্গীর বাবু

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা শিক্ষক কর্মচারী কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর দ্বীতিয় বার্ষিক সাধারণ সভা( এ জি এম) ও নির্বাচন ২০১৯, সেনবাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০ ফেব্রুয়ারি, রবিবার,সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে।


চেয়ারম্যান দিলীপ কুমার ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় কর্মকর্তা এ কে এম মহি উদ্দিন । সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ব্যবস্থাপক কালব, প্রনব কান্তি বিশ্বাস । আমন্ত্রিত অতিথি ছিলেন, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল, সেরার হাট শেরে ই বাংলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এ এন এম শহিদুল্ল্যাহ, ট্রেজারার জিয়াউর রহমান।

অতিথিদের বক্তব্যের পাশাপাশি সমবায়ের সদস্য এন এইচ সুমন, আফরোজা পারভিন,মমতাজ বেগম সহ উপস্থিত সদস্যরা অনেকেই বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা,সমর্থন,সুবিধা অসুবিধা নিয়ে আলোচনায় অংশ নেন।

ব্যাবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এই সমবায়ের উন্নতিকল্পে সদস্য বৃদ্ধির জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান এবং সহযোগিতা কামনা করেন।

বর্তমানে সদস্য সংখ্যা একশ এক চল্লিশ, সেনবাগের সরকারী,বেসরকারী প্রাথমিক,মাধ্যমিক,স্কুল,মাদ্রাসার
প্রায় পনেরশ শিক্ষকদের কল্যানে সেনবাগ উপজেলা শিক্ষক কর্মচারী কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড বিশ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ৩১ জুলাই ২০১৬ সালে। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ(কালব) এর সহযোগিতায় কাজ করছে সেনবাগ উপজেলা শিক্ষক কর্মচারী কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

সেরা সঞ্চয়ী পুরস্কার গ্রহন করেন মমতাজ বেগম,সেরা ঋণ পরিশোধ কারীর পুরস্কার যায় এহতেশাম আরার হাতে।

সভার আলোচ্য সুচীতে ছিলো,উপস্থতি ও নাম রেজিস্ট্রেশন, আসন গ্রহন ও পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠ,খসড়া সংরক্ষনের দায়িত্ব অর্পন,সভাপতির স্বাগত বক্তব্য,ব্যাবস্থাপনা কমিটির প্রতিবেদন পেশ ও অনুমোদন, ২০১৬-১৭ অর্থ বছরে নীরিক্ষিত হিসাব-নিকাশ পেশ ও অনুমোদন,২০১৭-২০১৮ অর্থবছরে সংরক্ষিত ও ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ ও অনুমোদন,লভ্যাংশ বন্টন,পেশ ও অনুমোদন,অতিথিদের বক্তব্য,রাফেল ড্র।


ব্যাবস্থাপনা কমিটির ২০১৯ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির সদস্যরা হলেন যথাক্রমে,
চেয়ারম্যান দিলিপ কুমার ভৌমিক,সেনবাগ মডেল সঃপ্রাঃবিদ্যালয়।সাহাব উদ্দিন,ভাইস চেয়ারম্যান, সেনবাগ মডেল সঃপ্রাঃবিদ্যালয়।
সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাইফুল ইসলাম,এম এম চৌঃ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।মোহাম্মদ জিয়াউর রহমান,ট্রেজারার, সেনবাগ মডেল সঃপ্রাঃবিদ্যালয়। পরিচালক,জামাল উদ্দিন,লেমুয়া সঃপ্রাঃবিদ্যালয়।
মোঃ শাহ আলম,পরিচালক, বীজবাগ এন কে সঃপ্রাঃবিদ্যালয়।



সভাপতি কর্তৃক ধন্যবাদ জ্ঞাপন, মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×