somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলু’র ভৌগলিক জ্ঞান ও অবহেলিত বাংলাদেশীরা।

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলু পত্রিকাটাই যেন কোন এক নেশায় আচ্ছন্ন হয়ে আছে। এরা মধ্যযুগীয় ভৌগলিক মানসিকতার আবর্তে হাবুডুবু খাচ্ছে। নাকি কোন অশুভ শক্তি এদের চোখে ‘বাংলা’ ঠুলি লাগিয়ে দিয়েছে কেউ কী বলতে পারেন। এরা এখনও শিরোনাম করে –
জয় বাঙালীর জয়
সাবাস বাংলার দামাল ছেলেরা
বাংলার বিজ্ঞানীর বিশ্ব জয়।

উপরে উল্লেখিত অর্জনগুলো বাংলাদেশী নাগরিকদের। কিন্তু তা সত্বেও প্রথম আলুর ধ্যানজ্ঞানের বিচারে এরা ঢালাওভাবে বাঙ্গালী বা বাংলার পাবলিক হয়ে যায়। বাংলাদেশে জন্ম নেওয়া এই সব প্রতিভা কোন এক অজানা কারণে প্রথম আলু বাংলাদেশী পরিচয়ে পরিচয় দিয়ে চায় না।
বিজ্ঞ ব্লগারদের কাছে আমারে জানতে ইচ্ছে করে, বাংলা বলে এখন কী কোন ভৌগলিক সত্বা আছে। এক সময় ছিল, এখন আর নেই। অবিভক্ত বাংলার কলকাতার বাবুরা মুসলিম অধ্যুসিত পূর্ব বাংলাকে ইতরতর ভেবেছে সব সময়। পূর্ব বাংলার অর্থনৈতিক, শিক্ষা ও সামাজিক উন্নয়ন ব্যহত করা তাদের অন্যতম ব্রত ছিল। পূর্ণ স্বাধীনতা পেলেও বাংলাদেশকে ইন্ডিয়ার পশ্চিম বঙ্গ রাজ্যের মানুষেরা ‘জয় বাংলা’ বলে ডাকে, যা তাদের মানসিক দৈন্যের পরিচায়ক। বাংলাদেশের প্রতি বিদ্বেষ প্রকাশ করতে জ্যোতি বসু একবার বলেছিলেন, ‘আগামী পাঁচশ বছরেও দুই বাংলা এক হবে না’। উনি বাংলাদেশকে ‘বাংলা’ বলে নিশ্চয়ই বাংলাদেশকে অবজ্ঞা করেছেন। আগামী পাঁচশ কেন, কিয়ামতের আগ পর্যন্ত জ্যোতি বসুর পশ্চিম বঙ্গ রাজ্য আর স্বাধীন বাংলাদেশ এক হবে না। (ভাদার মন খারাপ কইরেন না)।

এমন কি ইন্ডিয়ার সংবাদপত্রেও বাংলাদেশের যে কোন খবর তা যতই গুরুত্বপুর্ণ হোক না কেন ইচ্ছে করে এড়িয়ে যাওয়া হয়। অথচ, প্রথম আলু, প্রতিবেশী রাজ্যের রাজ্যসভার খবরেও এমন কাভারেজ দেয় যে মনে হয় এটা আমাদের জাতীয় নির্বাচন। ইন্ডিয়াতে থাকলে বাংলাদেশকে সুদূর একটা দেশ বলে মনে হবে যার সাথে কোন ধরনের সম্পর্ক আছে বলে মনে হয় না। ইন্ডিয়ান স্যাটেলাইট চ্যানেল গুলোও বাংলাদেশেকে কোন পাত্তাই দেয় না। আন্তঃদেশীয় বানিজ্যের বড় বাঁধা হলো ইন্ডিয়ার ব্যবসায়ীদের নাক-উঁচু মানসিকতা। এদের অসহযোগিতার কারণে বানিজ্য নীতি বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠে না।
আজকের খবরে প্রথম আলু লিখেছে, ‘আমেরিকার নামী প্রকৌশলী আরশাদ’। আমেরিকায় তো অনেক নামি প্রকৌশলী আছে! বিজ্ঞান ও প্রযুক্তিতে আমেরিকাই বিশ্বের সেরা। তাতে কী! উনি যে বাংলাদেশী তা বলতে অনেক কষ্ট হয়েছে প্রথম আলুর। বাংলাদেশের কোথায় উনি জন্মেছেন কোথাও বলা না হলেও আরশাদকে কোট করেছে ‘বাংলাদেশের কাছে আমার জন্মঋণ, দেশে বহু কিছু শিখেছি, বাংলাদেশের সংস্কৃতিতে আছে অনেক মহান উপাদান, তেমনি আমেরিকায়ও অনেক কিছু শিখেছি।’ এই খবরটার সবচেয়ে মজার ব্যাপার হলো এই লাইনটা, “বাবার ডিএনএ ১৯৮৪ সালে ছেলেকে নিয়ে এল বুয়েটে।“ বাবার DNA-এতে কী লেখা থাকে যে ছেলে কী হবে! পরিবারতান্ত্রিক রজনীতির খবর ছাপতে ছাপতে প্রথম আলু’র সবাই দেখি বংশগতিবিদ বা জীবপ্রযুক্তিবিদ হয়ে গেছে! উত্তরাধীকারসূত্রে পাওয়া DNA-ই যদি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে তা হলে প্রথম আলূ’কে বলব, সাংবাদিকতা বাদ দিয়ে DNA নিয়ে গবেষনা করেন, দেশের উন্নতি হবে!

বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশী বলতে কোথায় বাঁধে এই পত্রিকাটির জানতে চাই

আর একটি বিষয়ের উল্লেখ করতে চাই। জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের অকাল প্রয়ানের খবর ও প্রাসঙ্গিক বিষয়াদি পশ্চিম বঙ্গের পত্রিকাগুলো দৃশ্যতঃ অকথিত বয়কট করেছিল। আর ওদের কারো কিছু হলে প্রথম আলু’সহ আমাদের পত্রিকাগুলো বাঙ্গালী বাঙ্গালী বলে মায়াকান্না জুড়ে দেয়। মানসিক দেউলিয়াপনা আর কাকে বলে!
এই লেখাটা বাঙ্গালী জাতি বা জাতীয়তাবাদ নিয়ে বিতর্ক করতে নয়। এর উদ্দেশ্য হলো স্বাধীন দেশের মানুষ হিসেবে পরিচয়টা তুলে ধরার দাবী। স্রেফ বাঙ্গালী বললে তো কেঊ বুঝবে না যে একজন ব্যক্তি বাংলাদেশ নামক স্বাধীন দেশের প্রতিনিধি নাকি পশ্চিম বঙ্গ নামক ইন্ডিয়ার এক অঙ্গরাজ্যের কেউ।

আর 'বাংলা' বলে কোন স্থান আধুনিক ভূগোলে নেই – যদি থাকে তা হলে আছে ঐ প্রথম আলু’র মাথায় আর প্রথম আলু’র চারিদিকে ধুম্রজাল তৈরী করেছে এমন কিছু অজানা সত্বা।

পুনশ্চঃ মজার বিষয় হলো এই প্রথম প্রথম আলু “আমিই বাংলাদেশ” শীর্ষক লেবেল লাগিয়েছে!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×