somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলোর ইচ্ছাকৃত বানান ভুল - "দিন ও দাওয়াতকে জীবনের সঙ্গী করার আহ্বান"???!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা কী অনিচ্ছাকৃত, নাকি ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিত?
তিনজন প্রতিবেদকের করা এই প্রতিবেদনে এ ধরণের ভুল প্রথম আলো’কে প্রশ্নবিদ্ধ করেছে।
দিন = দিবা কাল
দ্বীন = মনোনীত ধর্ম
এই দুইয়ের মধ্যে পার্থক্য জানা বাংলাভাষার একটি পত্রিকার প্রতিবেদকের থাকা উচিৎ।

এখানে প্রতিবেদনটির কপি (টেক্সট অনলি) দেওয়া হলো।
“শেষ হলো বিশ্ব ইজতেমা
দিন ও দাওয়াতকে জীবনের সঙ্গী করার আহ্বান
তানভীর সোহেল, মাসুদ রানা ও মোহাম্মদ আলম | তারিখ: ২১-০১-২০১৩
পাপমোচন ও আল্লাহর নৈকট্য পেতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনে গতকাল আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি

দিন ও দাওয়াতের কাজকে জীবনের সঙ্গী করার আহ্বানের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা। শেষ দিনে আখেরি মোনাজাতে নিজের যাবতীয় পাপমোচনে ও আল্লাহর নৈকট্য পেতে প্রার্থনা করেন দেশ-বিদেশের লাখো মুসল্লি।
১১ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয় ৪৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শেষ হয় ১৩ জানুয়ারি। এরপর ১৮ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়। শেষ হয় গতকাল রোববার। মুসল্লিদের সুবিধার্থে ২০১১ সাল থেকে দুই পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা।
গতকাল আখেরি মোনাজাত শুরু হয় বেলা পৌনে একটায়। শেষ হয় একটা তিন মিনিটে। মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লির নিজামুদ্দিন মসজিদের খতিব ও তাবলিগ জামাতের জ্যেষ্ঠ মুরব্বি মাওলানা জোবায়েরুল হাসান। ১৮ মিনিটের এই মোনাজাতে তিনি বিশ্বমানবতার শান্তি ও কল্যাণে আল্লাহর নৈকট্য লাভের আশায় প্রার্থনা করেন। অশ্রুসিক্ত হয়ে তিনি আল্লাহর প্রতি দোয়া কবুল ও ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। ‘আমিন আমিন’ ধ্বনিতে তাঁর সঙ্গে মোনাজাতে শরিক হন লাখো মুসল্লি।
আখেরি মোনাজাতে অংশ নিতে গত শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে নিকুঞ্জ-১ এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা মাঠ অভিমুখে মানুষের ঢল নামে। সকাল আটটার মধ্যে ইজতেমার মাঠ ভরে যায়। এরপর আগত মুসল্লিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-কামারপাড়া সড়ক, উত্তরা-আশুলিয়া সড়ক, তুরাগ নদে ভিড়ে থাকা নৌকায় বসে, বাসের ছাদে, আশপাশের ভবনের ছাদ ও কলকারখানায় অবস্থান নিয়ে হেদায়েতি বয়ান শোনেন।
ময়মনসিংহের ভালুকার আলতাফ হোসেন (৪০) গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত বাসে আসেন। পরে তিনি ১২-১৩ কিলোমিটার পথ হেঁটে টঙ্গীর ইজতেমা ময়দানে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘টাকার অভাবে হজে যেতে পারি না। মোনাজাতে শরিক হলে সওয়াব হবে, এই আশায় কষ্ট করে এসেছি।’
মোনাজাতের আগে বয়ান: গতকাল ফজরের নামাজের পর থেকে মোনাজাতের আগ পর্যন্ত ভারতের মাওলানা সা’দ হেদায়েতি বয়ান করেন। বয়ান বাংলায় অনুবাদ করে শোনান ঢাকার কাকরাইল মসজিদের খতিব মাওলানা জোবায়ের। তিনি নামাজ, বিশেষ করে গভীর রাতে তাহাজ্জতের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বয়ানে আধুনিক প্রচারমাধ্যম ব্যবহার করে দিন ও ইমান-আমলের দাওয়াত প্রচার না করে দলবদ্ধভাবে নবী-রাসুল-সাহাবিদের তরিকামতো মুসলমানদের ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান। দিন ও দাওয়াতকে জীবনের সঙ্গী করে নেওয়ার আহ্বানও জানান তিনি। হেদায়তি বয়ানের আগে বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. রবিউল ইসলাম।
গতকাল আখেরি মোনাজাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অংশ নেন। প্রথম পর্বে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী। দুই পর্বে বিশ্ব ইজতেমায় শরিক হওয়া ২৪ জন মুসল্লি মারা গেছেন। গতকাল মারা গেছেন একজন। তিনি হলেন ময়মনসিংহের সদর উপজেলার দাপুলিয়া এলাকার হোসেন আলী (৭০)।”

প্রতিবেদনটা পাবেন এখানেঃ Click This Link
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×