somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সুন্দর

আমার পরিসংখ্যান

জাহেদ মোতালেব
quote icon
বই পড়া ও ভ্রমণ
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আমার নতুন বই

লিখেছেন জাহেদ মোতালেব, ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

একসময় একটা ঘোরের মধ্যে ছিলাম। তখন বেশকিছু অণুগল্প লেখা হয়েছে। একেকটা মুহূর্ত বা অনুভূতির ঝিলিক এসব। অনেকটা বিজলি চমকানির মতো। অণুগল্পগুলো যেন আমার বর্ষা। এ বছর ইচ্ছে হলো, বর্ষাযাপন করি। সেই যাপন থেকেই ঊনত্রিশটি অণুগল্পের সংকলন ‘বিকেল অথবা বাঘের গল্প’।

চট্টগ্রাম থেকে বইটি প্রকাশ করেছে ‘মিতাক্ষরা’। প্রচ্ছদ রাজীব দত্ত। তিন... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ০ like!

নূর হোসেন

লিখেছেন জাহেদ মোতালেব, ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০০


ফেলে দেওয়া আইসক্রিমের কাঠ চুষছিল নূর হোসেন। এরপর তর্জনী দিয়ে পোকায় খাওয়া দাঁত ঘষে। অদূরে ফুটপাতে বসে আছে তার মা। চুল রুক্ষ, গায়ে ছেঁড়া কাপড়। মার কোলে শুয়ে ছোটবোন দুধ খাচ্ছে।
নূর হোসেন হঠাৎ দৌড় দেয়। প্যান্ট শার্ট পরা একজন গাড়িতে উঠবে। তার লাগেজে হাত রেখে বলে, ‘দ্যান, তুইলা দিই।’
‘যা ভাগ।’
চোখ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     ০ like!

বিপাশা

লিখেছেন জাহেদ মোতালেব, ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

তোমরা বলো, কান্নাটা আমার মেয়ের অভিনয়

স্বপ্ন রঙের উজ্জ্বল মন ছিল তার

মাঝে মাঝে শীতের চাদর বানাত

এখন পুড়ে যাচ্ছে

বাংলাদেশ।

বড় বড়াই করো,

সোনার দেশ, নেই হিংসা হানাহানি ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ০ like!

মঙ্গলধ্বনি শুনছি ওই

লিখেছেন জাহেদ মোতালেব, ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

মঙ্গলধ্বনি। নামটা দেখেই ভালো লাগল। মনে হলো ভালো কিছু শুনতে পাচ্ছি। আমার মার কথা, মেয়ের কথা মনে পড়ল। প্রতিবেশী, আত্মীয়-স্বজন আর পরিবেশের কথা মনে পড়ল। ঘরের মানুষ আর প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকব। মঙ্গলধ্বনি এ কথাই বলতে চেয়েছে!

একটা বীজ যখন অংকুরিত হয় তখন মনে হতে পারে বীজের ধ্বংস হলো।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০২ বার পঠিত     ০ like!

এ রকম বাংলাদেশ দেখনি তুমি

লিখেছেন জাহেদ মোতালেব, ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২

পোড়া গন্ধ ইতোমধ্যে বাতাসে মিশে গেছে। কিংবা মাইল দেড়েক দূরে বঙ্গোপসাগরের দিকে চলে গেছে। বাড়িতে ঢুকতেই চোখে পড়ল চারপাশের সবুজের মধ্যে কালো দাগ। সামনের কাছারির টিন ও ভেতরে পুড়ে গেছে। দেয়ালগুলো কোনোরকমে খাড়া আছে। বাম পাশে আম, জাম, কাঁঠাল, রেইনট্রি গাছ পুড়ে ছাই। আর চেয়ারম্যানের পাকা বাড়ির ভেতরে গান পাউডার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     ০ like!

বিজয় দিবসে জামায়াত

লিখেছেন জাহেদ মোতালেব, ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

বিজয় দিবস পালন করে জামায়াত। তাদের বিজয় পালনের খবর শুনলে আমার হাসি পায়। প্রশ্ন জাগে, কোন বিজয় পালন করে তারা? এ বিষয়ে তাদের স্পষ্ট করে বলা দরকার। বিজয় দিবসে এবার তাদের নিউজ দেখলাম। বেশির ভাগ অনুষ্ঠান আলোচনা সভাতেই শেষ হয়।

বিজয় দিবসে বাঙালি বেরিয়ে পড়ে, প্রাণে প্রাণ মিলে, শহীদদের শ্রদ্ধা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭৫ বার পঠিত     ০ like!

উলঙ্গবাদ!

লিখেছেন জাহেদ মোতালেব, ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

ফেসবুকে ‘নারী রাজাকার’ নামে একটা ছোট্ট লেখা পোস্ট করেছিলাম গত ১০ ডিসেম্বর। ওইদিন আমার মেইলে দেখলাম একটা কমেন্ট এসেছে। পরে ফেসবুকে সেই কমেন্টটা আর পাইনি। কমেন্টে করেছেন জয়নাল আবেদীন পাঠান। তিনি একজন কলেজ শিক্ষক।

তিনি লিখেছেন, ‘আমার ভাবতে অবাক লাগছে যে দলের (ভার্সিটি স্টুডেন্ট) ছাত্ররা ধর্ষণের সেঞ্চুরি উৎসব পালন করে,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৯৪ বার পঠিত     ০ like!

আঁধার মানুষ

লিখেছেন জাহেদ মোতালেব, ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

কয়েকজন মানুষের সাথে দেখা

নানরুটির ধোঁয়া মাখা সকালে,

কুয়াশা আর শীত মেখে

বলে তারা,

এইসব দিন ভালো লাগে না

আঁধার ভালোবাসি

দেখ আলোর কী অবস্থা হয়। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ০ like!

পেশীশক্তির বিরুদ্ধে (১)

লিখেছেন জাহেদ মোতালেব, ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

মানুষ যখন মানুষের দিকে তাকিয়ে হাসে, ভালোবেসে কথা বলে-পৃথিবী তখন সুন্দর হয়ে ওঠে। মানুষের দিকে ভালোভাবে তাকালে, মানুষকে ভালোবাসলে অনেক সমস্যা মিটে যাবে।

সহিংস, উগ্র, বদ কারা? যারা মূর্খ তারা নয় কি? কথা হচ্ছে, আমরা কেমন সমাজ চাই। জ্ঞানের সমাজ নাকি অন্ধ হাহাকারের? সুস্থ জীবন আর প্রসারিত মনের আশা কি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     ০ like!

রুচির সর্বনাশ

লিখেছেন জাহেদ মোতালেব, ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিএনপি ও জামায়াত উভয়ই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বিএনপির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা তার কর্মীদের নির্দেশ দিচ্ছেন নিরীহ মানুষের ওপর আক্রমণের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২২৬ বার পঠিত     ০ like!

জয় বাংলাদেশেরই

লিখেছেন জাহেদ মোতালেব, ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

জয় বাংলাদেশেরই। চলুন এবার নিজের দিকে তাকাই। তারপর তাকাই মায়ের দিকে। এরপর দেশের দিকে। নিজের খোলশ থেকে বেরিয়ে আমাদের অনেক কিছু করার আছে। আমরা যাবতীয় সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে। আমরা পেশিশক্তির বিরুদ্ধে। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ০ like!

চারদিনের লাশ

লিখেছেন জাহেদ মোতালেব, ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

আজ দুপুরে সিনিয়র একজনের সাথে দেখা। তিনি বললেন, দেশের অবস্থা অনেক খারাপ। মানুষ অচল হয়ে গেছে। একটি পরিবারের কথা জানি, তারা চারদিন ধরে তাদের বাবার লাশ রেখে দিয়েছিল।

কী বলেন!

হয়েছে কি, বাবা মারা গেছেন। এখন ওই ব্যক্তির দুই সন্তান থাকেন বরিশাল অথবা যশোর। বিএনপি-জামায়াতের লাতাগার অবরোধ চলছে। তারা আসতে পারছেন না।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০১ বার পঠিত     ০ like!

ম্যালেরিয়া!

লিখেছেন জাহেদ মোতালেব, ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

ম্যালেরিয়া থেকে সাবধান। ম্যালেরিয়ার লক্ষণ দেখামাত্র দ্রুত চিকিৎসা নিন। মশার কামড় থেকে নিজেকে রক্ষা করুন, কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করুন এবং ম্যালেরিয়া মুক্ত থাকুন।

অনিয়মিত বা কাঁপুনি দিয়ে জ্বর আসা ম্যালেরিয়ার লক্ষণ। এছাড়া মারাত্মক ম্যালেরিয়ার ক্ষেত্রে জ্বরের সাথে রোগীর অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ করে অস্বাভাকিক আচরণ করা, বারবার খিঁচুনি হওয়া, অত্যধিক দুর্বলতা,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯১ বার পঠিত     ০ like!

জয় হোক

লিখেছেন জাহেদ মোতালেব, ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

যত বাধা-বিপত্তিই আসুক, আমাদের ধৈর্য হারালে চলবে না। সতর্কভাবে এগোতে হবে। আমরা চাই, আইনি সব কার্যক্রম সম্পন্ন করেই ফাঁসির রায় কার্যকর হোক। কোনো প্রশ্ন ওঠার সুযোগ কেউ পাক, তা আমরা চাই না। এমনিতে তারা বিচার কার্যক্রমকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। জয় হোক বাংলার। জয় হোক স্বাধীন মানুষের, মুক্ত মানুষের। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১২ বার পঠিত     ১ like!

নারী রাজাকার

লিখেছেন জাহেদ মোতালেব, ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

কবি, লেখক ও সাংবাদিক কামরুল হাসান বাদল গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন : ‘একাত্তরে কোনো নারী রাজাকার ছিল না বাংলায়। আর দু হাজার তেরো সালে?’ সাথে রাইফেল হাতে মার্চ করা নারীদের ছবি। তাদের পরনে সাদা শাড়ি আর ত্রিপিস। ঊনত্রিশ জন এটা লাইক করেছেন।

অনিন্দ্য বড়–য়া নামে একজন কমেন্ট করেছেন : ‘একাত্তরেও... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৭৭ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৭৮৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ