প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিএনপি ও জামায়াত উভয়ই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বিএনপির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা তার কর্মীদের নির্দেশ দিচ্ছেন নিরীহ মানুষের ওপর আক্রমণের জন্য, এমন ফোন আলাপও পাওয়া যাচ্ছে।’
বুধবার রাত ১২টার দিকে জয় তার নিজস্ব ফেসবুক পেজে লিখেন, ‘গত সপ্তাহে জামায়াতের তাণ্ডব ছিল তুঙ্গে। শাহবাগসহ সারা দেশজুড়ে তারা বোমা হামলা চালিয়েছে। বিচারপতিদের বাড়ি থেকে শুরু করে, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে তারা অগ্নিসংযোগ করেছে, আমাদের বহু নেতা-কর্মীকে তারা হত্যা ও নির্যাতন করেছে, সেইসাথে তারা পুলিশের ওপর আক্রমণ চালিয়েছে।’
বাংলাদেশনিউজ২৪.কমে এই নিউজটা পড়ছিলাম। নিউজের নিচে দেখলাম সত্তরটা কমেন্ট। যে কেউ তার মতামত দিতে পারেন। সেই মতামত পছন্দ না হলে তাও বলার স্বাধীনতা সবার আছে। পক্ষে-বিপক্ষে বলা, তর্ক-বিতর্ক-এ হচ্ছে সুস্থ ধারা। সমাজের সুস্থতার জন্য তার দরকারও আছে। কিন্তু এখানে কিছু কমেন্ট পড়ে আমি হতবাক হয়ে গেছি। বিশেষ করে প্রধানমন্ত্রী সম্পর্কে যেসব কমেন্ট করা হয়েছে, কোনো সুস্থ মানুষ এমন করতে পারে বলে আমি বিশ্বাস করি না।
এত গালাগালি, এত নিু রুচির কমেন্ট-এখানে বলার কিছু নাই। মানুষ এমন নিুরুচির হয় কীভাবে? মতবাদে অন্ধ হয়ে কি মানুষ অসুস্থ হয়ে যায়? অপছন্দের ভাষা কি এমন হয়? তা পড়ে আমার খুব কষ্ট হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



