somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় দিবসে জামায়াত

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিজয় দিবস পালন করে জামায়াত। তাদের বিজয় পালনের খবর শুনলে আমার হাসি পায়। প্রশ্ন জাগে, কোন বিজয় পালন করে তারা? এ বিষয়ে তাদের স্পষ্ট করে বলা দরকার। বিজয় দিবসে এবার তাদের নিউজ দেখলাম। বেশির ভাগ অনুষ্ঠান আলোচনা সভাতেই শেষ হয়।
বিজয় দিবসে বাঙালি বেরিয়ে পড়ে, প্রাণে প্রাণ মিলে, শহীদদের শ্রদ্ধা জানায়। আর তারা পালন করে ঘরের ভেতর। আচ্ছা, কেউ কি বলতে পারে, তারা কখনো শহীদ মিনার বা স্মৃতিসৌধে গেছে?
মঙ্গলবার নিউজ দেখলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম এমপি বলেছেন, ‘দেশে কোন গণতন্ত্র নেই, একদলীয় স্বৈরশাসন চলছে। বেআইনি সরকার গণহত্যা চালাচ্ছে। ১৯৭১ সালের বর্বর হত্যাকাণ্ডকেও হার মানাচ্ছে আওয়ামী লীগের খুন, গুম, সন্ত্রাস ও নৈরাজ্য। এ জন্যই কি এদেশের গণতন্ত্রকামী মানুষ জীবন ও রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল? তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে হত্যা করে আওয়ামী লীগ উল্লাস করছে। এ জন্য আওয়ামী লীগকে জাতির নিকট জবাবদিহি করতে হবে এবং অবশ্যই খেসারত দিতে হবে।’
আর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বিজয় দিবসের আলোচনা সভায় ওই প্রতিষ্ঠানের ভিসি প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা হচ্ছে জাতীয় ঐক্য। সেই মূল চেতনা আজ পদদলিত। জাতিকে নানা নামে ও বিশেষণে বহুধা বিভক্ত করে রাখা হয়েছে। এ বিজয় কোনো মহল বিশেষের বিজয় ছিল না, এ বিজয় জাতির বিজয়।’
আর কিছু বলতে ইচ্ছে করছে না। পাঠক, আপনারা বুঝে নেন। তবে একটা প্রশ্ন আছে, ছোটকাল থেকে আমরা পড়েছি, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। আর সমাজে যারা মিথ্যা বলে, তাদেরকেও মানুষ পছন্দ করে না। তারপরও অনেকে মিথ্যায় ডুবে থাকে। মিথ্যা দিয়ে সত্য ঢেকে রাখার চেষ্টা করে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×