somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭১ এর পর...

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুপুরে মেহেদীবাগ ন্যাশনাল হসপিটাল গিয়েছিলাম আমার এক আত্মীয়কে দেখতে। চারতলায় রুমে ঢুকেই চোখে পড়ল নয়াদিগন্ত। কারবার দেখ তাদের। হাসি পেল।
আসার সময় নিচে টয়লেটে গেলাম। টয়লেটের দরজায় অসংখ্য লেখা। একটা লেখায় চোখ আটকাল : ৭১ এর পর (আরেক জায়গায় লেখা ৭২ এর পর) যাদের জন্ম তারা রাজাকার না। তাদের সংগঠন ছাত্রশিবির।
খুবই চমৎকার কথা। কিন্তু আমরা কী দেখি? দেখি তারা রাজাকারি মানসিকতাই লালন করে। ইসলাম শান্তির ধর্ম। এখানে কোনো জোর জবরদস্তি চলে না। ইসলামে মানুষের মূল্য, মানবতার মূল্য অনেক ঊর্ধ্বে। হাদিসে আছে : সেই মুসলমানই সেরা মুসলমান, যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে।
শিবিরের মধ্যে কি আমরা তা পাই? ছোটবেলা থেকেই তাদের সন্ত্রাস দেখে এসেছি। নানা নামে তাদের সন্ত্রাসী বাহিনী ছিল। মানুষ কোপাতে, রগ কাটতে দেখেছি ও শুনেছি।
চৌদ্দ-পনেরো বছর আগে ঘটনাচক্রে এই শহরে শিবিরের এক টেররের সাথে দুপুরের খাবার খেতে হয়েছিল। নানা ভাবে তাকে দেখেছি। তিনি কারাগারে থেকে এখনো কর্মকা- চালিয়ে যাচ্ছেন।
ধর্মেও আছি, সন্ত্রাসেও আছি-এ রকম কখনো হয়? যদি কারো মধ্যে এ রকম থাকে, তাকে আমরা কী বলি?
সমাজে নানা মত থাকবে, নানা পথও থাকবে। কিন্তু দেশের বিরুদ্ধে কেউ থাকে না। দেশ হলো মা। কেউ ধর্ম পালন করলে তার পক্ষে দেশবিরোধী হওয়া সম্ভব না। দেশের প্রতি, মাটির প্রতি তার প্রগাঢ় ভালোবাসা থাকবেই। আমার মাকে দেখে তা বুঝেছি।
আমি জানি, একজন প্রকৃত মুসলমানের পক্ষে কোনো মানুষকে আঘাত করা, অসম্মান করা সম্ভব নয়। তাহলে এই মিথ্যাচার কেন? ধর্মের নামে, শান্তির নামে অশান্তির কোলে বসে থাকা কেন? এত রগ কাটা, সন্ত্রাসী আর ষড়যন্ত্র? টাকা আর ক্ষমতার জন্য এত লালায়িত কেন?
এই প্রশ্ন কাকে করব? কার মনে পৌঁছবে তা? আম্মা প্রায় বলে, যারা মানুষের প্রতি নিষ্ঠুরতা দেখায় তারা কখনো মুসলমান হতে পারে না।
সন্ত্রাস দিয়ে বিপ্লব হয় কিনা আমার জানা নাই। মানুষের মুক্তি সত্য ও শান্তিতে। মিথ্যা দিয়ে আর যাই হোক বিপ্লব হয় না।

৮ ডিসেম্বর, সন্ধ্যা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×