
ঘর-বাড়ী ছেড়ে আজ রোহিঙ্গাদের দল,
খুঁজে বেড়ায় সারা বেলা পাই না কোন বল।
নির্যাতিত তারা এখন রঞ্জিত রাজপথ,
ঐক্য হয়ে কখন তারা নিবে শপথ।
মুসলিম জাতি অবাক হয়ে দেখছে তামাশা,
কূলহারা ঐ জাতি করছে প্রানের আশা।
আমরা সবাই খেলছি হলি উল্লাসে মাতোয়ারা,
আমার ভায়ের রক্তে তারা আনন্দে আত্মহারা।
নিজের সামনে মরছে স্বজন,বাড়ছে যন্ত্রনা,
আমরা গিয়ে কখন তাদরে দিব শান্তনা।
লিখে কি আর আমরা তাদরে করতে পারি স্বাধীন,
শব্দে প্রতিবাদ করছি সবাই ,আর লিখছি সারাদিন ।
শান্তিকামী সৈনিকেরা ,কোথায় তাদের বেদনা,
ভাইয়ের রক্তের নির্যাতনে তাদের হৃদয় কাঁদেনা।
অন্তর তাদের শিলা প্রাচীর ,হায়রে মানবতা,
তোদের জন্য ছুঁড়ে দিলাম আজকের এই কবিতা।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




