somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্পিত সিনেমা, শৈল্পীত সিনেমাঃ আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম ইত্যাদি নানান বিভাজনে মাথা চুলকানো ছাড়া আর কোন কাজ দেখতেছি না।
আরে ভাই আর্ট ফিল্ম মানে কি?সব সিনেমাইতো নানান আর্টের একত্রীকরন।তাইলে আবার বিভাজন ক্যান?
ব্যাপারটা যদি ভাল সিনেমা আর খারাপ সিনেমা দিয়ে সনাক্ত করবার চেষ্টা তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়?
তাহলে আমরা ভাল সিনেমা আর খারাপ সিনেমা কাহাকে বলবো?
আমার মতে এক কথায় উত্তর হল যে সিনেমা আমাকে রি প্রেজেন্ট করে সেটাই ভাল সিনেমা।তাহলে আমি ব্যক্তিগত আমি হিসাবে কি করি বা কি চাই?ব্যাপারটা অনেকাংশেই জটিলতর।বর্তমান ভোগবাদী সমাজে ব্যক্তি আমিও ভোগ বিলাশিতার বাহিরে না।তাহলে কি নান্ডি ফষ্টি শিলা মুন্নি চলে আসবে?কখনই এমন না।এক্ষেত্র মূল ব্যাপারটা হল প্রেজেন্টেশনে।ব্যক্তিক আমিত্ব যতই ভোগ বিলাসিতার মধ্য থাক এক পর্যায়ে গিয়ে আমিত্ব বিলিন হয়ে গিয়ে দশের হয়ে যায়।
একজন চলচ্চিত্র নির্মাতা,কবি,উপন্যাসিক,গায়ক সবার কাজ কি শিল্পের নান্দনিকতা স্পর্শর করা না এক্টিভিজমের মধ্য থাকা?নানান বিশারদ নানাভাবে একজন শিল্পীর এক্টিভিজমের কথা বর্ণণা করেছেন।কেউ বলেছেন শিল্পীকে মানুষের সাথে থাকতে হবে,সাথে সাথে কাজ করতে হবে,মানুষ দৌড়ালে মানুষের সাথে দৌড়াতে হবে।সেটা অবশই, শিল্পী সোসাইটিতেই থাকবে সোসাইটিকে তৃতীয় চোখ দিয়ে দেখবে।সবই করবে, কিন্তু শিল্পীর এক্টিভিজমের জায়গাটা হল তার শিল্প।শিল্পী তাঁর শিল্পের মধ্য দিয়ে এক্টিভ থাকে।শিল্পী জবাবদিহিতা কার কাছে করবে? নাকি করবে না?এক্ষত্রে শিল্পী নিজেই তার শিল্পের জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে পারে।অন্য কেহ নয়।শিল্পীর দায়ব্ধতার জায়গাটা সবসময় পরিষ্কারই রাখে শিল্প দ্বারা।
বর্তমানের মধ্যযুগীয় কায়দায় যেভাবে সিনেমাকে আইয়ামে জাহেলিয়ামের যুগে রেখে দেয়া হয়েছে তাতে আগামী আর্ট ফিল্ম শব্দটা আসতেই পারে।সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো সিনেমাকে আর্ট না ভেবে সিনেমার বিভাজন করে কিছু কিছু সিনেমাকে আর্ট বলছেন।
সকল সিনেমাই আর্ট।সেটা নান্ডি ফাস্টি হোক, জেমস বন্ড,ইরান হলিউড,বলিউড,তৃতীয় বিশ্বের সিনামাই হোক।একটি ক্রিয়াকে নান্দনিক পর্যায়ে উন্নত করাই যদি শিল্প হয়, সেক্ষেত্রে একজন ক্ষুধার্ত মানুষ একজন মৃত মানুষ কে চিবিয়ে খাওয়া সবচেয়ে বড় নান্দনিকতা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×