ব্লগার রাগিব ভাইকে নিয়ে অপপ্রচারঃ প্লিজ বিরোধিতা করুন
০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনটা ভীষণ খারাপ। ঢাকার মেয়র পদপ্রার্থী একজনের facebook পেজ এ (Chowdhury Irad Ahmed Siddiky, Candidate for the Mayor of Dhaka) ব্লগার রাগিব ভাই সম্পর্কে বাজে মন্তব্য করা হয়েছে। তাকে ঢাকা মহানগরীর অবাঞ্ছিত বাক্তিদের কালো তালিকা ভুক্ত করা হয়েছে। তার সম্পর্কে বলা হয়েছে ঃ
"জামাতে ইসলামী ও ইসলামীক মৌলবাদীদের মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক তথ্য-সন্ত্রাস পরিচালনা করবার জন্য চট্টগ্রামের ইসালামিক ছাত্র শিবিরের ছাত্র নেতা ও বর্তমানে যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের সহকারী অধ্যাপক, রাগিব হাসান, যিনি জামাতে ইসলামির আর্ন্তজাতিক ও তথ্য বিষয়ক উপদেষ্টার কাজ করেন এবং পাকিস্তানের ISI গোয়েন্দা সংস্থার সাথে বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মে সহযোগিতা করেন।।"
আমার শুধু একটাই প্রশ্ন আর কত দিন পর আমরা গুণী লোকের মান দেওয়া শিখব ? নাকি চিরজীবনেই বাঙ্গালী লেবার এর জাতি এই পরিচয়ে পরিচিত হবো। ব্লগার
রাগিব ভাই নিজের দেশের জন্য এতো কিছু করছেন। উইকিপিডিয়া সমৃদ্ধ করছেন। আমাদের মত তরুণদের শেখাচ্ছেন কিভাবে উচ্চতর জ্ঞান আহরন করবো। তার ব্লগ যেন উচ্চ শিক্ষা পিপাশুদের স্বর্গ। তাকে নিয়ে এরকম বাজে মন্তব্য কোনভাবেই মেনে নেয়া যায় না। আমি ওই পেজে সাথে সাথেই আমার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছি। আপনারাও প্লিজ এর বিরোধিতা করুন।
ওই পেজ এর লিঙ্কঃ
প্লিজ দেখুন
ওই মেয়র এর পেজ এর লিঙ্ক
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭

ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।
পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।
কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব ঘটে চলেছে বাংলার মুলুকে।
মহাসংকটেও...
...বাকিটুকু পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু...
...বাকিটুকু পড়ুনসময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,
তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।
আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির...
...বাকিটুকু পড়ুন