সেমিস্টার ব্রেক চলছে। সেইরকম কোন কাজ নেই। খাওয়া আর ঘুমানো। আর বাকিটা কাটে নেট ব্রাউজিং করে। অভ্যাসমত আজ সকালে ইউটিউব ঘাঁটছিলাম। হটাৎ এটিএন বাংলা তিন চাকার তারকা প্রতিযোগিতার একটা ভিডিও বলা চলে দৈবাৎই পেয়ে গেলাম। সত্যি বলছি পুরা অবাক হয়ে গেছি আমি। ভদ্রলোকের নাম আনোয়ার। পেশায় একজন রিকশা চালক। আমি যতদূর বুঝলাম এটা ফাইনাল পর্বই মনে হল। তো আনোয়ার ভাই গানটা গাইলেন আমাদের দেশের প্রখ্যাত শিল্পী কনক চাঁপার সাথে দ্বৈত কণ্ঠে। “তোমারে লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে”। আনোয়ার ভাই’র গায়কী ভঙ্গী, অভিনয়, সাবলীলতা দেখে আমি এত্ত খুশি হয়েছি যে বলার ভাষা নেই। ভদ্রলোক দেখতে হ্যাংলা- পাতলা মানুষ। কিন্তু প্রত্যেকটা কলি শেষে যেভাবে কনক চাঁপার দিকে্ তাকাচ্ছিলেন তা সত্যিই মন ভুলানো, একদম পেশাদার শিল্পীর মত। গলাটা এত্ত মিষ্টি। দর্শকরা পুরো অবাক হয়ে গেছেন। ক্লোজ ক্যামেরা দুই একজন দর্শকের মুখাভিবাক্তি দেখলেই কিছুটা আঁচ করতে পারবেন। দেখে মনে হল কনক চাঁপাও খুব মজা পেয়েছেন ওনার সাথে গাইতে পেরে। প্রথম অংশঃ গানটার এইচডি ভিডিও
২য় অংশঃ আসাদুজ্জামান নুর এর সঞ্চালন সহ কনক চাঁপার আগমন ও গান শেষে তার বক্তব্যঃ
আবারো মনে পড়ে গেল সত্যি আমাদের দেশে কত প্রতিভাবান মানুষ আছেন। সুযোগ পেলে এরাও নিজেকে মেলে ধরতে পারে।দরকার শুধু একটু সুযোগ। একটু সুযোগ।
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল। দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়। অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন। এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ। ================================ ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে। আজ এক... ...বাকিটুকু পড়ুন
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন
মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন