somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ প্রিয়তমা

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত তিনটা বেজে গিয়েছিল। ঘুমিয়ে পড়েছিলাম প্রায়। হটাৎ কি মনে করে যেন কবিতার ভূত মাথায় চাপল। লাইট অন করে খাতা কলম নিয়ে কবিতা লিখতে বসে গেলাম। ফলাফল নীচের এই কবিতাটুকু। ভাবলাম ব্লগে শেয়ার করি বহুদিন কিছু লিখি না।

ধন্যবাদ প্রিয়তমা
- জাহিদ ফারুকী

উৎসর্গঃ সকল ভাইয়া আপুদের যারা নিজেদের প্রিয়তম’র প্রতি ভালোবাসার উপলব্ধিটুকু নিজে অনুভব করেন কিন্তু কখনই প্রকাশ করতে পারেন নি।

তোমাকে ধন্যবাদ প্রিয়তমা
সবসময় আমার পাশে থাকার জন্য
ধন্যবাদ তোমাকে
তোমার জীবনের বসন্তগুলো দেওয়ার জন্য।
ধন্যবাদ তোমাকে
আমার মত অপদার্থকে অবলম্বন করে বাঁচার সাহস করার জন্য।
ধন্যবাদ তোমাকে
ভালোবাসার উষ্ণতায় আমাকে বাঁচিয়ে রাখার জন্য।

ধন্যবাদ তোমাকে
রাতে তোমার ওই চাঁদমুখ দেখতে দেওয়ার জন্য।
ধন্যবাদ তোমাকে
সকালে আমাকে ঘুম থেকে ডেকে দেওয়ার জন্য
গণ্ডারের চামড়ার এই আমার কর্ণকুহুরে তোমার বানী প্রবেশ করানোর জন্য।
ধন্যবাদ তোমাকে
সকালের ভেজা চুলের স্বর্গীয় সৌন্দর্য আমাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
ধন্যবাদ তোমাকে
সকালে এক কাপ চা আর পেপার এনে দিয়ে এইটা বলার জন্য “ এই তুমি এত অলস কেন?”

ধন্যবাদ তোমাকে
আমার অফিসের শার্ট প্যান্ট ইস্ত্রি করে রাখার জন্য
আমার টাইটা বেঁধে দেওয়ার জন্য।
ধন্যবাদ তোমাকে
আমাকে লিফট দিয়ে নেমে মেইন গেট পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য
অন্তত আমার গাড়ি স্টার্ট দেওয়া থেকে শুরু করে যতক্ষণ আমাকে দেখা যায় তারও কিছুটা বেশি সময় গেটে অপেক্ষা করার জন্য।

ধন্যবাদ তোমাকে
তোমার সারাদিনটাকে আমিময় করে রাখার জন্য।
ধন্যবাদ তোমাকে
আমার শত ভুলেও এক বার সরি বলার পর সবকিছু মাফ করে দেওয়ার জন্য।
ধন্যবাদ তোমাকে
আমাকে ঝেড়ে কাশতে বলার জন্য।
ধন্যবাদ তোমাকে
আমার জীবনটাকে পূর্ণতা দেওয়ার জন্য।

ধন্যবাদ তোমাকে
বিকেলে আমার অফিস থেকে বাসায় ফেরার অপেক্ষা করার জন্য।
কলিংবেল টেপার সাথে সাথে মুহূর্তেই গেট খুলে দেওয়ার জন্য
অফিস ব্যাগটা হাতে নিয়ে এইটা জিজ্ঞাসা করার জন্য
“ এই এত কাজ কর কেন তুমি? একটু রিলাক্স করলেও তো পার”।
ধন্যবাদ তোমাকে
আমাকে দুবেলা রেঁধে খাওয়ানোর জন্য
আমি খেলা পছন্দ করি বলে তুমিও খেলার ভক্ত এই ভনিতাতুকু করার জন্য।
ধন্যবাদ তোমাকে অশেষ
তোমার পাশে শুতে পারার অনুমতি দেওয়ার জন্য।

ধন্যবাদ তোমাকে
তুমি আছো এই কথাটা সবসময় মনে করিয়ে দেওয়ার জন্য।
জানি এত ধন্যবাদ তোমার ভালো লাগছে না
তোমার চোখ ছলছল করছে জলে,
তবুও বলতে ইচ্ছা করছে তোমাকে অনেক ভালোবাসি প্রিয়তমা
তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।

( ২/১১/২০১৩ ৫.২৫ AM, UNITEN )


সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৩:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঝড়

লিখেছেন ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭


ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।

পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।

কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব  ঘটে চলেছে বাংলার মুলুকে।

মহাসংকটেও... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×