somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি কাব্য

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কেউ একজন একটা চিঠি লিখুক
একটা পৃষ্ঠা নিক সে টেনে-
যেভাবে কেউ খুব কাছে টানে; হ্যাঁচকা-টানে আপনজনকে,
ভাঁজ করুক ডানে বামে,
যেমন ভাঁজে বই'এ জন্মে ময়ূর পালক।

তাথাপি,
যদি কিছু লেখবার না থাকে
তবে যেন খালি রেখেই সমাপ্ত করে চিঠি।
ও’টা আমা পর্যন্ত পৌঁছলে ছোটবেলায় শেখা খালিঘর পূরণের মত
কিছু শব্দ ও'তে আমি দিয়ে দেব,
খালি ঘর পূরণে জুড়ি আমার নেই।
কখনো কারও ঘরের চালা ফুটো হয়ে জল গড়ালে
ছন হয়ে কাটিয়েছি রাত,
কারওবা রাত্রি বেলায় অসুখ হলে ওম হয়েছি জ্বরের ঘোরে
ডাক্তারের মতন গলায় বুকে আঙুল ডুবিয়ে মেপেছি জ্বরের মাত্রা
বুকে কান পেতে শুনেছি নিঃশ্বাস-প্রশ্বাস;
তারপর, তালুর মধ্যে আঙুল রেখে পেন্সিলের মত ক'রে লিখেছি ব্যবস্থাপত্র।

পরীক্ষার হলে ঢোকা তড়িঘড়ি ছাত্রের মত বইয়ের পাতায় শেষবারের মতন চোখ বুলিয়ে-
প্রশ্নপত্র পাওয়ার পর যেভাবে লেখে ১ নম্বর প্রশ্নের উত্তর (ক);
তারপর ভুল করে লিখে বসে পেছনের পাতা থেকে ৬ নম্বর প্রশ্নের শেষ উত্তর,
সেভাবে কেউ লিখুক এপিঠ ওপিঠ উল্টেপাল্টে – ভুলে-ভালে;
ভুল করা বানানে, ভুল ভাবা কথায়
আর
ভুল মানুষের কথা শুনে বড্ড অভ্যস্ত আমি।

দাপ্তরিক চিঠিপত্র যেরকম হয়,
কার কাছে লিখছি -
কেন লিখছি-
কখন লিখছি-
তারিখ -
স্মারক নাম্বার-
কম-মূল্যের ডাকটিকিট -
চিঠির শেষে সদয় অবগতির জন্য সংযুক্তি;
সেরকম সরকারি নীল খামে হলেও কেউ লিখুক অন্তত কিছু আদেশ - বিধিনিষেধ
অথবা তাৎক্ষণিক বদলি কিংবা স্থগিত অর্ডার।

এমন চিঠি কে লিখবে আমায়?
যেরকম চিঠি-
প্রেমিকা লেখে প্রেমিক’কে-
বাবা লেখে সন্তানের কাছে
স্ত্রী লেখে স্বামীর কাছে
বন্ধু লেখে বন্ধুর কাছে
শত্রু লেখে শত্রুর কাছে
মেঘ লেখে বৃষ্টির কাছে
পাহাড় লেখে সমুদ্রের কাছে
প্রদীপ লেখে শিখার কাছে
মংলা লেখে ভেনিসের কাছে।

আমার জন্য কে লিখবে এমন চিঠি -
যে চিঠিতে আমি থাকব না!
কে লিখবে এমন চিঠি?
যে চিঠিতে সে থাকবে না!
কে লিখবে এমন চিঠি-
যে চিঠিতে শব্দের বদলে জলছাপ থাকবে-
নিত্য এমন পুরানো চিঠি কে লিখবে আমার কাছে?
যে চিঠিতে সমুদ্র-গন্ধী বাতাস থাকবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×