
কীসব যেন নেই, আবার যেন কী কী দেখেছি-
পেয়েছি, হয়ত পেতে চলছি!
কিংবা হারিয়েছি সে ঘোর কাটেনি।
পৃথিবীর মধ্যে এসে আমি পৃথিবী খুঁজে বেড়াচ্ছি,
এই জনপদে!
নিজেকে জানি -
এসব ভাব, অভাব: সব থেকে যাবে
থাকবে যোগাযোগ।
গাঙের জোয়ারের মতন উঠবে অভিযোগ;
কথা ভেসে যাবে মেঘ বিদ্যুতে।
চোখ লেগে লেগে আসে-
আঙ্গুল রেখেছি ক'রে ভাঁজ: উল্টো পৃষ্ঠা,
এই ফুঁ দিলাম, জোরে - আরো জোরে
এ'তে - পৃথিবী ঘোরে?
যাহ!
নিভে যাচ্ছি মোমবাতির মতন!
(১২/১২/১৯)
ছবিঃ এখান থেকে নেয়া Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

