somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাহিদ রুবেল
আমি জাহিদুল ইসলাম রুবেল,আমার জন্ম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়,বই পড়তে খুব ভালবাসি,খুব গান পাগল মানুষ আমি,আমার লিখা কপি করা কিংবা আমার অনুমিত ছাড়া কোথাও প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে,

অমাবস্যা রাইতের কালা মোরগ

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় খুব দুরন্ত ছিলাম,আমার জালতনে মা,বাবা, বাড়ীর সবাই অস্থির থাকতো,মা যখন খুব বেশি রেগে যেতেন তখন বলতেন তোকে জীনের কাছে নিয়ে যাব,জীনের বাড়ি বেশীদুরে নয়,আমাদের পাশের গ্রামেই,একদিন সন্ধ্যার পর মা আর সহ্য করতে না পেরে সত্যি সত্যি জীনের কাছে নিয়ে চললেন,জীনের বাড়ী গিয়ে দেখলাম একজন মাঝ বয়সি মহিলা চারপাশে কিছু লোকজন নিয়ে খুব আয়েশ করে পান খচ্ছে,আমার মাকে দেখেই বললেন, কিগো বউ কেনো আসছো,মা আমাকে দেখিয়ে উনাকে বললেন একটু সোজা কইরা দেন,ওরে নিয়ে আর পারতেছিনা,উনি পানের পিক পেলতে পেলতে বললেন বস মা বস ওর সাথে মনে হয় আলগা বাতাস আছে,ব্যবস্থা করতেছি,সব ঠিক হইয়া যাবে,আমার মা আর আমি উনার ব্যবস্থার অপেক্ষায় তাকিয়ে থাকলাম,উনি পাশের রুমে চলে গেলেন,আচমকা উনার ঘরের চাল নড়তে শুরু করলো,ঘরের বাতি গুলো নিভিয়ে দেওয়া হলো,খুব চিকন ও নাকি সুরে কাউকে বলতে শুনলাম- আসসালামু আলাইকুম,ভয়ে আমার আত্নারাম খাচা ছেড়ে পালাই পালাই,কেউ সালামের জবাব দিল কি দিলনা সেদিকে লক্ষ না করে নাকি সুরের অদৃশ্য কথপকথনের অপেক্ষায় থাকলাম।এবার আমার মায়ের উদ্দেশ্যে নাকি সুরে বলতে শুরু করলেন, তোর ছেলে ঠিক হয়ে যাবে,আমি তাবিজ দিয়ে দিচ্ছি,অমাবস্যা রাইতে ডান হাতে বেঁধে দিবি,তাবিজের হাদিয়া ৫০০ টাকা, আর আমাকে একটা কালা মোরগ দিয়ে যাবি,সব ঠিক হয়ে যাবে,আমাকে উদ্দেশ্য করে বললেন এই ছেলে, তুই যদি আর দুষ্টামী করিস তাহলে তিন রাস্তার মোড়ে তোকে পুঁতে ফেলবো,সেদিন থেকে একা একা তিন রাস্তার মোড় পার হওয়ার সময় প্রচন্ড জোরে একটা দোড় দিতাম,আর মোড় ফেরিয়ে গেলেই স্বস্তি পেতাম,মনে হতো জীনের সিমানা ফেরিয়ে এসেছি,এখন নো টেনশন।অমাবস্যার রাতে আমার হাতে সেই তাবিজ বেধে দেওয়া হলো,কালা মোরগ ও হাদিয়া চালান হলো হুজুরের খেদমতে,জীবনে কতটা পরিবর্তন কিংবা পরিবর্ধন হলো বুঝতে পারিনি আজো,শুধু যেদিন থেকে অনুভব করেছি এসব ভন্ডামি ছাড়া আর কিছুই নয়,সব কিছুই ভাঁওতাবাজি,এসব বেচে থাকার নিকৃষ্ট পন্থা,সহজভাবে জীবিকা আহরণের জন্য মনুষ্য সৃষ্টি এসব জীনের বাদশাদেরকে সেদিন থেকে মনে প্রানে ঘৃণা করে আসছি,
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

সিনেমার গল্পঃ মেঘের অনেক রং - যে মেয়েটিকে মেঘ বানিয়ে দেওয়া হলো

লিখেছেন রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭



সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×