somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাহিদ রুবেল
আমি জাহিদুল ইসলাম রুবেল,আমার জন্ম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়,বই পড়তে খুব ভালবাসি,খুব গান পাগল মানুষ আমি,আমার লিখা কপি করা কিংবা আমার অনুমিত ছাড়া কোথাও প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে,

মুসলমান?

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে ধর্ম নিয়ে তুমুল হইচই পড়ে যায়,বিশেষ করে আমাদের পবিত্র ইসলাম ধর্ম নিয়ে,কেউ ধর্ম নিয়ে লিখে হইচই করেন,আবার কেউ সেই লিখা পড়ে হইচই করেন,কেউ না হয় না বুঝে লিখেছেন,লিখাটা না হয় সম্পূর্নই অযোক্তিক,বেচারার মাথায় না হয় সব গোবরের পাহাড়,কিন্তু আপনি সুস্থ আছেনতো? ঐ বিতর্কিত লিখা গুলো পড়ার পর যদি আপনি ক্রোধে ফেটে পড়েন, মাথার ভেতর যদি ৩২০ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে তবে আপনার / আপনাদের জন্য আমার এই টনিক --
ধর্ম কখনো মানুষকে অন্ধ করে না,আলোর পথ দেখায়,যারা সত্যিকার অর্থে ধার্মিক তারা সেই আলোকিত পথের দেখা পায়,ধর্ম হচ্ছে ধৈর্য সহিঞ্জুতার উৎস,প্রকৃত ধর্ম কখনো ক্রোধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি,যে মানুষটা আজ ধর্ম নিয়ে বাঝে মন্তব্য করছেন,ধর্ম ও সৃষ্টি কর্তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন,আগামী কাল হয়তো আল্লাহতালা তাকে হেদায়েত দিয়ে ও দিতে পারেন,তার এই লিখা নিজের কাছেই ঘৃণিত মনে হতে পারে,কিন্তু আজ রাতে আপনি তাকে আপনার ধর্মান্ধ মস্তিস্কের উত্তেজনায় হত্যা করে ফেললেন,তাকে হেদায়েত লাভ করার সুযোগটাও দিলেননা,রোজ হাশরের ময়দানে তার আত্না যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে যে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে আমার ভুল বুঝার সুযোগ দেয়নি,তখন আল্লাহর নিকট আপনার জবাব কি?
আমরা অনেকেই নিজেকে।মুসলমান হিসেবে দাবি করি,কেউ আল্লাহকে বিশ্বাস করে আবার কেউ জন্মসূত্রে,জন্ম সূত্রে মুসলান মানেই যে আপনি আমি প্রকৃত মুসলমান হয়ে গেছি এ কথা বলতে পারবো কি?আমাদের লেবাস দিয়ে আমি দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করতে পেরেছি,কিন্ত আল্লাহকে বিভ্রান্ত করতে পারবো কি?
একজন না হয় ধর্মকে না জেনে না বুঝে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছেন কিংবা ধর্মত্যাগ করেছেন,কিন্তু আপনি যদি ধর্মকে সঠিক ভাবে উপলদ্ধি করে থাকেন তাহলে তার প্রতি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আপনার আচরণ কি হওয়া উচিৎ,আর যদি তার প্রতি কোরআন ও হদিস বহির্ভূত কোন আচরণ করে থাকেন তাহলে ধর্মীয় বিচারে তার অবস্থান আর আপনার অবস্থান খুব কাছাকাছি, আপনিওতো ধর্মকে মানলেননা,পবিত্র কোরআন আপনাকে যে পথ দেখিয়েছে আপনি সে পথ ছেড়ে ক্রোধের বশবর্তী হয়ে ভিন্ন পথে নিজেকে হারিয়ে ফেলেছেন,
মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে আসুন আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পথ খুঁজি, জন্মসূত্রে পাওয়া ইসলাম ধর্মকে সঠিক শিক্ষার মাধ্যমে আমাদের জীবনে ছড়িয়ে দিই,শুধু জন্মের গর্বে গর্বিত না হয়ে একজন প্রকৃত ধার্মিক হয়ে জীবনকে আলোকিত করে তুলি,কেউ যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন সয়ং উপস্থিত আছেন সর্বত্রই এবং সবসময়। যেটা আপনার আমার কাজ সেটা করুন, যেটা আল্লাহর কাজ তাঁর উপর ছেড়ে দিন,তিনি সুবিচারক, সর্বেসর্বা, সকল ক্ষমতার অধিকারী।।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×