বিষাদের রং নীল, এই অজুহাতে শুধু নীল কেন?
অথচ তোমাকে মনে করা প্রত্যেকটা রং বিষাদের।
তোমার আঙুলের কালচে গিট থেকে
আলো ছায়ায় বদলে যাওয়া
তোমার গায়ের প্রতিটা রং।
সোডিয়াম বাতির আলোতে বদলে যাওয়া
আমাদের রং
কিংবা আমাদের একসাথে দেখা সোডিয়াম বাতির হলুদ রং।
এই সব রং মিষে আছে বিষাদে
বিষাদ মিষে আছে তোমাকে মনে করার রঙে।
বিষাদের রং নীল নয়, বিষাদের রং তুমি
তোমাতে মিষে থাকা যত রং
তোমার গায়ে লেগে থাকা একরঙা বা বহুরঙা কাপড়ের মত
বিষাদ এঁটে থাকে কপালের ভাঁজে
তুমি ও তোমাকে মনে করার রঙে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



