সঙ্গীতের মহা তারকা মাইকেল জ্যাকসনকে নিয়ে ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। অক্ষয় নিজে মাইকেলের ভক্ত। তবে কেবল নিজে ভক্ত বলে নয় বরং ভারতের লাখো ভক্তের কথা মাথায় রেখেই তিনি ছবি নির্মাণে হাত দিয়েছেন। এ প্রসঙ্গে অক্ষয় বলেন, এ ছবিটি হবে মাইকেল জ্যাকসনের মতো একজন মহা তারকার জন্য শ্রদ্ধাঞ্জলি। আমার এখনও মনে পড়ে, ১৯৯৬ সালে জ্যাকসনের ভারত সফরের কথা। লাখ লাখ দর্শকের মাঝে তখন আমিও ছুটে গিয়েছিলাম। দেখেছিলাম নাচ আর গানের সমন্বয়ে তার অনবদ্য পারফরম্যান্স। একই সঙ্গে নাচ ও গানে কেউ এতটা পারদর্শী হতে পারে, তা মাইকেলকে না দেখলে জানা হতো না। এর আগে আমি যখন ফিল্মি দুনিয়ায় পা রাখিনি, তখনও মাইকেলের গান শুনতাম। ব্যাংককের রেস্টুরেন্টের সংগ্রামী জীবনে এক টুকরো স্বস্তি খুঁজে পেতাম মাইকেলের গান শুনে। মূলত জীবনের টুকরো-টুকরো স্মৃতিকে আরও সজীব রাখতেই মাইকেলকে নিয়ে ছবি নির্মাণে এগিয়ে এসেছি। ছবিটি পরিচালনার দায়িত্বটা দিতে চাই পরিচালক আনিস বাজমিকে। তবে অন্য কাউকেও দায়িত্ব দিতে পারি। পরিচালক ও অভিনয় শিল্পীর তালিকা তৈরির জন্য আরও বেশ কিছুদিন সময় নিতে চাই।
আলোচিত ব্লগ
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।