somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগুনের ঝুঁকিতে পুরনো ঢাকা

১৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসতবাড়ির নিচে কারখানা আর রাসায়নিক দ্রব্যের দোকানের কারণে আগুনের ঝুঁকির মধ্যে রয়েছেন পুরান ঢাকার লাখো মানুষ।

লালবাগ, আরমানিটোলা, নয়াবাজার এসব এলাকার প্রায় প্রতিটি বাড়ির নিচে কারখানা অথবা রাসায়নিক দ্রব্যের দোকান রয়েছে। গত দেড় বছরে এসব এলাকায় কমপক্ষে ১০টি অগ্নিকাণ্ড হয়েছে।

গত বছরের ৩ আগস্ট মধ্যরাতে নিচতলার রাসায়নিক দ্রব্যের দোকান থেকে সৃষ্ট আগুনে আগা সাদেক রোডের একটি বাড়িতে ১০ জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে লালবাগে জুতার তলা তৈরির কারখানা থেকে সৃষ্ট আগুনে একটি বাড়ির অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুরান ঢাকায় গত সাত বছর ধরে অগ্নিনির্বাপণের কাজ করছেন দমকল বাহিনীর ঢাকা দক্ষিণ অঞ্চলের উপ-সহকারী পরিচালক দিলীপ কুমার ঘোষ।

তার মতে, বাসার নিচে কারখানার কারণে এই এলাকার মানুষের অগ্নি ঝুঁকি বেড়েছে বহুগুণ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ এলাকার রাস্তাগুলো প্রচণ্ড সরু ও ঘিঞ্জি। আগুন লাগলে দমকল বাহিনীর বড় পানিবাহী বা মইবাহী গাড়িগুলো ভেতরে ঢুকতে পারে না। এখানকার ভবনগুলোও একেবারে গায়ে গায়ে লাগানো। বাড়ির ভেতরেও ঢোকার বা বের হওয়ার রাস্তা খুবই চিকন, আলো-বাতাস চলাচলের ব্যবস্থা একেবারেই কম। তারপর প্রতিটি বাড়ির নিচতলায় একটি করে কারখানা বা রাসায়নিক দ্রব্যাদির দোকান রয়েছে।"

তাই এসব এলাকায় ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আগুন লাগলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় বলেও জানান তিনি।

দিলীপ ঘোষ জানান, লালবাগ, আরমানিটোলা, বকশিবাজার, নয়াবাজার এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ডের প্রকোপ বেশি।

তিনি বলেন, "এসব এলাকায় একবার আগুন লাগলে প্লাস্টিক কারখানা আর রাসায়নিক দ্রব্যের কারণে প্রচণ্ড ধোঁয়ায় ভরে যায় পুরো বাড়ি। বাড়িগুলোর ভেতরে বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় ধোঁয়া বেরোতে পারে না।

"প্রচণ্ড ধোঁয়ার কারণে বাড়ির ভেতরের মানুষগুলোর দমবন্ধ হয়ে আসে। অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। ফলে হতাহতের ঘটনা বেড়ে যায়।"

সর্বশেষ বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডেও বাড়ির ভেতর এবং সিঁড়িতে অনেকে প্রচণ্ড ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে উদ্ধারকারীরা তাদের ওই ভবনের ছাদে তুলে পাশের ভবনের ছাদে নিয়ে যায়।

এই এলাকার মানুষকে বসতবাড়ির নিচে কারখানা না বসানোর জন্য অনুরোধ জানিয়েও কোনও লাভ হয়নি বলেও জানান দিলীপ কুমার।

এলাকার বাসিন্দা এবং ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি শাহীন আক্তার বলেন, "একে তো বাড়ির নিচে রাসায়নিক দ্রব্যের দোকান আর কারখানা, তার ওপর কারখানা মালিকরা অনেক ক্ষেত্রেই চুরি করে বিদ্যুৎ আর গ্যাসের সংযোগ নিয়ে থাকেন। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় অনেকগুণ।"

নাম প্রকাশ না করার শর্তে এক বাড়ির মালিক জানান, কারখানা দিলে ভাড়া বেশি পাওয়া যায়। এছাড়া এই এলাকার বেশিরভাগ মানুষই ব্যবসায়ী বা কোনও ব্যবসা প্রতিষ্ঠান বা কারখানার কর্মী। ফলে কারখানা ভাড়া না দিয়ে অনেকক্ষেত্রেই উপায় থাকে না।

এই এলাকায় গত দেড় বছরের উল্লেখযোগ্য অগ্নিকাণ্ডের মধ্যে রয়েছে-

চলতি বছরের ১৩ জানুয়ারি লালবাগের আবুল হাসনাত রোডের একটি তিনতলা ভবনের প্লাস্টিক কারখানায় আগুনে ১০ জন আহত।

গত বছরের ৪ ডিসেম্বর পূর্ব ইসলামবাগে একটি জুতা কারখানা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বাড়ি পুড়ে যায়।

গত বছরের ২০ মে আরমানিটোলার একটি ১০ তলা ভবনের ভূগর্ভস্থ গুদামে আগুন লেগে যায়। রাসায়নিক দ্রব্যাদি থাকায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।

গত বছরের ৯ মে কোতোয়ালি থানার আলী নেকীর দেউড়ী এলাকায় একটি বাতি তৈরির কারখানার গ্যাস সঞ্চালন সংযোগ ফেটে গিয়ে অগ্নিকাণ্ড ঘটে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×