একসময় বিশ্বের প্রায় সব মহাদেশজুড়েই ছিল ডাইনোসরের রাজত্ব। প্রায় দু'শ' মিলিয়ন বছর পর্যন্ত এরা নাকি রাজত্ব করেছিল। তারপর নানা ঘটনার পরিপ্রেক্ষিতে একসময় সব নিশ্চিহ্ন হয়ে যায় এই দানবাকৃতির প্রাণীটি। মজার ব্যাপার হলো, মানুষ কিন্তু ডাইনোসর দেখতে পারেনি। কারণ পৃথিবীতে মানুষের আগমনের প্রায় ৬৯ মিলিয়ন বছর আগে ডাইনোসর সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়! বিভিন্ন সময়ের অনুসন্ধানে এখনও আবিষ্কৃত হচ্ছে ডাইনোসরের কঙ্কাল বা ধ্বংসাবশেষ। প্রাণিবিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা ও পর্যবেক্ষণের ফলে ডাইনোসরের আকার, আকৃতি ও প্রকৃতি সম্পর্কে জানা যাচ্ছে নানা তথ্য। ডাইনোসররা নাকি ছিল বেশ কয়েকটি শ্রেণীতে বিভক্ত। এদের কোনোটি যেমন একশ' ফুট লম্বা হতো, তেমনি কোনোটি হতো মুরগির মতো ছোট। কোনো কোনোটি ঘাস, লতাপাতা, গাছপালা ইত্যাদি খেয়ে বেঁচে থাকত আবার কোনোটি শুধু মাছ খেয়েই বেঁচে থাকত। কোনোটি বাস করত ডাঙ্গায়, কোনোটি পানিতে। কোনো কোনো ডাইনোসর পেছনের দু'পায়ে ভর করে সোজা হয়ে হেঁটে বেড়াত, আবার কোনোটি চার পায়ের ওপর ভর করে চলত। কোনোটির পা আবার এত ছোট ছিল যে, চলাফেরা করলে মনে হতো বুকের সাহায্যে মাটি ঘেঁষে চলছে। বিজ্ঞানীদের মতে, ডাইনোসরই ছিল প্রাণিজগতের মধ্যে নানা বৈচিত্র্যের অধিকারী। অনুমান করা যায়, ডাইনোসর বিলুপ্তি বা ধ্বংসের পেছনে যেসব কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো পর্যাপ্ত খাদ্যের অভাব, নতুন পরিবর্তন বা পরিবেশ, হ্রদ বা সরোবরের সংখ্যা হ্রাস ইত্যাদি। স্পেনের একদল গবেষকের মতে, ডাইনোসরের ডিমের খোসার পুরুত্বও প্রাণীটির বিলুপ্তির কারণ হতে পারে। সালাস ডি লোস ইনফানটেস মিউজিয়ামের পরিচালক বলেন, সম্ভবত ডাইনোসর ডিমের মধ্যে বড় হয়ে ওঠার সময় আটকে যেত এবং খোসা ভেঙে বেরিয়ে আসতে পারত না। জীবাশ্ম বিশেষজ্ঞরাও দেখতে পেয়েছেন, ডাইনোসরের ডিমগুলোর খোসা সত্যিই অনেক পুরু। ফিডেল টোরসিডাস বলেন, ৬ কোটি ৫০ লাখ বছর আগের ডাইনোসরের ডিমের তুলনায় ১২ কোটি বছর আগের ডিমের খোসাগুলো অনেক পাতলা ছিল। স্পেনের বিশেষজ্ঞদের ধারণা, ডিমের খোসার অস্বাভাবিক পুরুত্বের জন্যই প্রজনন অঙ্গে ত্রুটি দেখা দিত অথবা ডাইনোসরের দেহের বিপাক প্রক্রিয়ার ক্ষতিকর উপস্থিতি এর জন্য দায়ী হতে পারে। অন্যদিকে বিশ্বের বেশিরভাগ বিশেষজ্ঞের বক্তব্য হলো, প্রায় ৬ কোটি ৫০ লাখ বছর আগেই পৃথিবীতে ভয়াবহ উল্কাপাতের কারণে ডাইনোসরের বিলুপ্ত হয়েছে!
আলোচিত ব্লগ
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।