somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদত্যাগ নাটকের যবনিকাপাত, আমি আর মন্ত্রী নই : তাজ

২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ বিলম্বেই একটি পদত্যাগ নাটকের যবনিকাপাত হলো। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আমি এখন আর মন্ত্রী নই। তিনি দাবি করেছেন, সংবিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সোহেল তাজ বার্তা সংস্থা নিউজ ওয়ার্ল্ডকে বলেছেন, ৩১ মে থেকে তিনি আর বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে নেই। বার্তা সংস্থাকে প্রদত্ত তার বক্তব্য গতকাল বিভিন্ন টিভি চ্যানেলে ফলাও করে প্রচার করা হয়।
কিছুদিন ধরে সরকারের তরফ থেকে বলা হচ্ছিল, সোহেল তাজ ছুটি নিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। দেশে ফিরে আবার তিনি কাজে যোগ দেবেন। কিন্তু সোহেল তাজ বলেছেন, 'যথাযথ নিয়ম অনুসরণ করে আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। কাজেই আমি এখন আর মন্ত্রী নই। আমাকে মন্ত্রী অভিহিত করা হবে সংবিধান অবমাননার শামিল।'
সোহেল তাজ বর্তমানে স্ত্রী, দুই মেয়ে ও শাশুড়ির সঙ্গে ওয়াশিংটনের উপকণ্ঠ মেরিল্যান্ডে আছেন। সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে তাকে নিয়ে কিছু খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন তিনি। নিউজ ওয়ার্ল্ডকে তিনি বলেন, 'সংবিধানের ৫৮(১)-ক ধারা অনুযায়ী আমি পদত্যাগ করেছি। পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে পেঁৗছে দিয়েছি নিজ হাতে। নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী পদত্যাগ করে প্রধানমন্ত্রীর কাছে পেঁৗছে দিলে তা সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায়। রাষ্ট্রপতিকে অবহিত করেন
প্রধানমন্ত্রী। এ হিসেবে ৩১ মে থেকে আমি আর মন্ত্রী পদে নেই। আমার পদত্যাগপত্র গ্রহণের স্মারক নম্বরও রয়েছে।
দেশে ফেরার সম্ভাব্য তারিখ সরাসরি না জানিয়ে তিনি বলেন, 'দেশে যাব সুবিধা অনুযায়ী। মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছি বলে দেশে ফেরার তাড়া নেই।
সোহেল তাজ আরও বলেন, ১ জুন থেকে আমি কোনো বেতন-ভাতা বা সরকারি সুযোগ-সুবিধা নেইনি। তারপরও আমাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর খবর ছাপা হচ্ছে। পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'এখন এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। সবার শুভ কামনা করি। দেশ, জাতি ও প্রধানমন্ত্রীর কাছে ওয়াদাবদ্ধ ছিলাম। তবে একটি মানুষের বড় সম্বল হচ্ছে তার নীতি, আদর্শ ও আত্মসম্মানবোধ। এসব বিসর্জন দিয়ে মন্ত্রিত্ব করার লোক আমি নই। পারিবারিক ঐতিহ্য ও জনপ্রতিনিধিত্বের সম্মানকে অটুট রাখা মন্ত্রিত্বের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে।'
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে কোনো সমস্যা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, 'দেশের উন্নতি ও পরিবর্তনের বিষয়টি সবাইকে উপলব্ধি করতে হবে। তবে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে কাউকে ফেলতে চাই না।' সোহেল তাজ বলেন, যেদিন পদত্যাগ করি সেটা অবশ্যই দুঃখের দিন। দেশকে কিছু দিতে চেয়েছিলাম, তা সম্ভব হলো না। পদত্যাগের পরও অফিসে যাওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, 'তখন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে যাইনি। কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল। সেসব সম্পন্ন করতেই গিয়েছিলাম অফিসে।'
গত ৩১ মে প্রধানমন্ত্রীর কাছে সোহেল তাজ পদত্যাগপত্র জমা দেওয়ার পর বিষয়টি সমাধানের জন্য সরকারের উচ্চপর্যায়ে জোর তৎপরতা শুরু হয়। একদিন পর সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য ১৫ দিনের ছুটি মঞ্জুর করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও সাংবাদিকদের কাছে দাবি করেন, সোহেল তাজের পদত্যাগ করার কোনো খবর তার জানা নেই। এরপর ৪ জুন সোহেল তাজ সচিবালয়ে নিজের অফিসে গিয়ে সাংবাদিকদের বলেছিলেন, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। অসুস্থতার কারণে তিনি কয়েক দিন অফিস করেননি।
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ৩ জুন সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রতিমন্ত্রী ৬ থেকে ২৩ জুন পর্যন্ত ছুটিতে যাচ্ছেন।
এ বিষয়ে গত ৪ জুন সোহেল তাজ বলেছিলেন, ছুটি মঞ্জুর হয়েছে। তবে সংসদ অধিবেশন শুরু হচ্ছে এবং মন্ত্রণালয়েও কাজ আছে। তাই ছুটিতে যাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো বিরোধ নেই দাবি করে তিনি বলেন, উনাকে আমি শ্রদ্ধা করি, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। মন্ত্রণালয়ের কেউ অসহযোগিতা করছে কি-না এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, না এ ধরনের কোনো ঘটনা নেই। তবে সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতা আসতে পারে, তা কাটিয়ে উঠতে হবে। আমরা দিনবদলের জন্য কাজ করছি,পরিবর্তন আনতে চাইলে নিজেদের পরিবর্তন করতে হবে। ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে প্রতিমন্ত্রীর বিরোধ ছিল বলে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে, সে প্রসঙ্গে সোহেল তাজ বলেছিলেন, বিচারবহির্ভূত কোনো কর্মকাণ্ড এ সরকারের সময়ে ঘটেনি, ঘটবেও না। কোনো অনিয়ম হলে আমরা তদন্ত করে দেখব।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ কার্যত সর্বশেষ অফিস করেন গত ২৮ মে বৃহস্পতিবার। এরপর সাপ্তাহিক ছুটি ছিল দু'দিন। রোববার অফিসে যাননি। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও অনুপস্থিত ছিলেন। সেদিন থেকেই তার পদত্যাগের গুঞ্জন। ওই সময় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা সোহেল তাজের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
সোহেল তাজের 'পদত্যাগ' সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সরকারের ভেতর তোলপাড় শুরু হয়েছিল। শেষ পর্যন্ত এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সরকারের প্রায় সব নীতিনির্ধারক।
শেষ পর্যন্ত ৩ জুন বুধবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সোহেল তাজকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় যান। সেখান থেকে বেরিয়ে সোহেল তাজ সমকালকে বলেন, তিনি বৃহস্পতিবার অফিস করবেন। তার এ বক্তব্যের মধ্য দিয়ে অবসান ঘটেছিল পদত্যাগ নাটকের। কিন্তু কেউ জানতেন না, ভেতরে ভেতরে নাটকের শেষ দৃশ্যপটটি তৈরি হচ্ছে।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×