somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তরবঙ্গে ৯,৪৭০টি গভীর নলকূপ বিনামূল্যে বিদ্যুৎ পাবে: মতিয়া

২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি স্বল্পতায় আমন চাষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে উত্তরবঙ্গে কৃষকদের গভীর নলকূপগুলোতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান ।

তিনি বলেন, "বর্ষা মৌসুমে উত্তরাঞ্চলে সুপ্ত খরা চলছে। উপকূলীয় অঞ্চলে মোটামুটি বৃষ্টি হলেও উত্তরাঞ্চলে বৃষ্টি নেই বললেই চলে। বৃষ্টির অভাবে এ অঞ্চলের কৃষকরা রোপা-আমন চাষের জন্য জমি তৈরি করতে পারছে না।

"তাই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ৯,৪৭০টি গভীর নলকূপে আমরা বিনামূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি। আজ (বুধবার) থেকেই তাদের নলকূপগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হয়েছে।"

এ মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়া পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে বলে জানান কৃষিমন্ত্রী।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের ১৬টি জেলায় ২৬ লাখ হেক্টর আবাদী জমি রয়েছে। বৃষ্টি স্বল্পতার কারণে সেখানে আমন চাষের প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে কয়েকদিন ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে।

এ প্রসঙ্গে মতিয়া বলেন, "এ সমস্যা নিয়ে আজ (বুধবার) প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমি। তিনি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন। এরপর এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।"

তিনি জানান, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ দিতে অতিরিক্ত ৮ কোটি ৪ লাখ টাকার মতো লাগবে। অগ্রিম অর্থ হিসেবে ৩ কোটি ২৩ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করা হলে অর্থমন্ত্রী তা অনুমোদন করেছেন। কৃষককে বিনামূল্যে বিদ্যুৎ দিতে গিয়ে যে খরচ হবে কৃষি মন্ত্রণালয় তা পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে পরিশোধ করবে।

বরেন্দ্র অঞ্চলে ডিজেল চালিত সেচ পাম্পের জন্য সরকার কিছু করবে কিনা জানতে চাওয়া হলে কৃষিমন্ত্রী বলেন, "আমরা আপাতত এটাই করবো। এর আগে খরা হয়েছে, কিন্তু কৃষকের জন্য এমনভাবে কেউ কি করেছে?"

বরেন্দ্র অঞ্চলের বাইরে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে কি না-এ প্রশ্ন করা হলে তিনি বলেন, "মূল সমস্যা উত্তরবঙ্গে। অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে।"

এখানে কথা হচ্ছে, মানুষ টাকা দিয়েই বিদ্যুৎ পাচ্ছে না, আবার বিনামূল্যে। গাছে গাব গোফে তেল, মামা বাড়ির আবদার পাইছে আর কি ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×