হারানো জিনিষ খুজে খুজে অস্থির
যখন খুজে পেলাম, তখন ওটা রেখেই
চলে গেলাম। কেন?
কারন, এখানে কখন যে, দেহ প্রান হারায়।
আর কখন যে সত্য হয়ে মিথ্যের জাড়ি
সাধারণ অসাধারণ ওজু--হাত বাড়ায়।
এমনিতে, সত্য ফুটে ওঠে মিথ্যের কন্ঠে
অসাম্যের নীতির বলে, সাম্যের ধারায়।
এখানে লজ্জা কার বেশি?
যেখানে প্রাণ দেহের যোগ্যতা খুজে।
আর দৈর্য্য কার বেশি?
যেখানে মিথ্যে মিটি মিটি হাসে সামান্য সুখে,
সেখানে মিথ্যের সাজানো ফ্রেম..
বিপদ সামনে এলে, সত্য নি:স হয়ে টলে।
আর কেহ, কথার প্রতিযোগীতার তরে
মগের রাজ্যের রাজা হতে চলে।
যাদের মুখে প্রতি নিয়ত মিথ্যে ফুটে
তাদের জন্ম আর ধর্ম, ঠিক আছে কিনা সন্দেহ
কিছু ইতিহাস মিথ্যের আড়ালে ডুবে যায়
আর কিছু ইতিহাস মিথ্যে দিয়ে শুরু হয়।
সত্যের সাথে মাতলামী মিথ্যের সাথে কানাকানি
এই তো দেশ আমার, জানিয়ে যাও ক্ষমতা কত দামী।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


