somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়াবেটিকস রোগীদের উদ্দ্যেশ্যে

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডায়বেটিস কোনো দুরারোগ্য সমস্যা
নয়। একটু সর্তকতা এবং বাড়তি যত্নের
মাধ্যমে অনায়েসেই ডায়বেটিসের
সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
কিন্তু এই সামান্য বাড়তি সতর্কতা
অনেকেই পালন করতে চান না বা পারেন
না, যার ফলে সমস্যা দিনকে দিন বাড়তেই
থাকে। তাই অবহেলা নয়, ডায়বেটিসের
সমস্যায় প্রয়োজন সঠিক রুটিনের।
প্রতিটি ডায়বেটিস রোগীর হাতের
কাছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস
রাখা প্রয়োজন, যেনো যে কোনো
সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয়। তাই
আপনার ঘরে যদি কোনো ডায়বেটিসের
রোগী থাকে তাহলে মিলিয়ে দেখুন এই
জিনিসগুলো হাতের কাছে রয়েছে
কিনা।
১) খাদ্যতালিকা
কোনো খাবারটি খাওয়া প্রয়োজন এবং
কোনটি একেবারেই নয়, কোন খাবারে
রক্তে সুগারের মাত্রা বাড়ে,
কোনটিতে কমায় ইত্যাদি তথ্য সমৃদ্ধ
একটি খাদ্যতালিকা অবশ্যই ডায়বেটিস
রোগীদের হাতের কাছে রাখা উচিত।
মনে না থাকলে এক নজর দেখে নেয়া,
হাতের কাছে পাওয়া খাবারের লোভ
সামলাতে এই তালিকাটি সাহায্য
করবে।
২) গ্লুকোমিটার
রুটিন চেকআপের জন্য হাতের কাছে
একটি অটোম্যাটিক গ্লুকোমিটার
থাকা জরুরী। এতে করে রক্তের
সুগারের মাত্রার উঠা নামার চার্ট
তৈরি করে নিয়ম মেনে চলে ডায়বেটিস
নিয়ন্ত্রণে সহায়তা করবে।
৩) ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী
ঔষধ
প্রেসক্রিপশন অনুযায়ী নিয়ম মেনে
চলার সকল উপকরন এবং অবশ্যই ঔষধ হাতের
কাছে রাখা উচিত। যাতে যে কোনো
সমস্যার দ্রুত সমাধান পাওয়া যায়।
৪) ইনসুলিন
কোনো কোনো ডায়বেটিস রোগীর
ইনসুলিন নেয়ার প্রয়োজনীয়তা থাকে।
এই ধরণের রোগীদের হাতের কাছে অবশ্যই
ইনসুলিন রাখা জরুরী। কারণ, অনেক সময়
ঔষধের মাধ্যমে নয় এই ইনসুলিনের
মাধ্যমেই ডায়বেটিস নিয়ন্ত্রণ করা
সম্ভব হয়।
৫) সঠিক জুতো
ডায়বেটিস রোগীদের অবশ্যই জুতোর
দিকে নজর দেয়া উচিত। জুতোর সমস্যার
কারণে পায়ে ফোসকা পড়লে তা নিয়ে
পরবর্তীতে অনেক বেশি সমস্যায় পড়তে
পারেন। তাই এই নিয়ে অবহেলা নয় মোটেই।
৬) কিটোন স্ট্রিপস
যে কোনো ফার্মেসীতে এই জিনিসটি
পাওয়া যায় তাৎক্ষণিকভাবে রক্তের
কিটোনের মাত্রা পরিমাপ করার জন্য।
যদি দ্রুত নির্ণয় করা যায় রক্তের
কিটোনের তারতম্য তাহলে দ্রুত
চিকিৎসা নেয়া সম্ভব।
৭) ডায়বেটিক আইডেন্টিফিকেশন ব্যাজ
এই ব্যাজটি অবশ্যই ডায়বেটিসের
রোগীদের নেয়া উচিত, কারণ যদি পথে
ঘাটে বা অন্য কোথাও কোনো সমস্যা হয়
তাহলে পার্শ্ববর্তী হাসপাতালে
নেয়া হলে ডাক্তার দেখা মাত্র
বুঝতে পারেন তাকে কোন ধরণের
প্রাথমিক চিকিৎসা দেয়া প্রয়োজন।
৮) ফার্স্ট এইড বক্স
ডায়বেটিসের রোগীদের জন্য
ছোটোখাটো কাটা ছেঁড়া মারাত্মক
ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই
হাতের কাছে অবশ্যই রাখুন ফার্স্ট এইড
বক্স।
৯) ডেন্টাল কেয়ার কিট
ডায়বেটিসের সমস্যার কারণে অনেক সময়
মুখ ও দাঁতের সমস্যা দেখা দেয়। এই
সমস্যা থেকে দাঁত ও মাড়ির অনেক
ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই
ডেন্টাল কেয়ার কিটও সাথে রাখুন।
১০) চিনি জাতীয় কিছু
ডাক্তারের পরামর্শ অনুযায়ী
ডায়বেটিসের রোগীদের হাতের কাছে
চিনি জাতীয় ক্যান্ডি রাখা
প্রয়োজন। যাতে করে হুট করে রক্তের
সুগারের মাত্রা নেমে গেলে দ্রুত
সমস্যার সমাধান করা সম্ভব হয়।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

×