আমি তখন থার্ড ইয়ারে পড়ি।আমার
বাবা সেই বছর আমাদের
ছেড়ে চলে গেছেন।সেই বছর কোরবানির
গরু কেনার দায়িত্ব আমার কাধে।দুই বন্ধু
কে নিয়ে গেলাম গরু কিনতে।
নিয়ে আসলাম নাদুস নুদুস একটা লাল গরু।
লম্বা লম্বা শিং দেখে আমি খুব
ভয়ে আছি।কি করে এটাকে রাখব।ঈদের
এখনো চার দিন বাকি।কোন
ভাবে দুইটা ঘাস জোগাড় করার জন্য বের
হলাম।অনেক জনকে রিকোয়েস্ট
করে অবশেষে একজনকে ম্যনেজ করে অল্প
ঘাস জোগাড়
করে ঘরে ফিরে দেখি মায়া ভরা চোখের
অধিকারী একটি মেয়ে ছলছল চোখে গরু
টা কে ঘাস খাওয়াচ্ছে।আমি হতবাক
হয়ে চেয়ে আছি।মা বলল এই
মেয়েটা গরুটাকে ছোট থেকে বড় করেছে।
তাই ওকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে।
দেখতে এসেছে। মেয়েটার
মায়া ভরা দুচোখ দেখে আমার মনে হল
আমি যেন কিছু একটা খুজে পেয়েছি।
হইতো এমন একাটা মেয়ের অপেক্ষা তেই
ছিলাম।প্রথম দেখাতেই আআমি ওর
প্রেমে পড়ে গেলাম। ভাবলাম
মা তো আমাকে মাঝেমাঝে গরু ডাকে।
এই গরুটার জন্য মেয়েটার
মনে ভালবাসা সৃষ্টি হলে :p। যাক
মেয়েটার মন কিভাবে জয় করব ত
ভাবতে ভাবতে পেলাম ওর দুর্বলতা হল গরু।
বিকালবেলা গরুকে ঘাস
খাওয়াতে নিয়ে যাওয়ার পথে পাশের
গ্রামে মেয়েটার বাড়ি গিয়ে উপস্থিত।
বললাম যে এদিক দিয়ে যাচ্ছিলাম গরু
টা জোর করে টেনে নিয়ে আসলো।গরুর
ডাক শুনে মেয়েটা দ্রুত হেটে ঘর
থেকে বের হল।গিয়ে গরু
টাকে জড়িয়ে ধরল।কৃতজ্ঞ দৃষ্টিতে আমার
দিকে তাকাল।তারপর গরুটাকে ঘাস
দিয়ে আমাকে ডাব পেরে খাওয়ালো।
তারপর আমি গরু নিয়ে চলে আসলাম। পরদিন
মেয়েটা গরু দেখতে এলনা।কিন্তু ঈদের
আগের দিন এলো। তখন আমি আমার রুমের
জানালা দিয়ে মেয়েটার
দিকে তাকিয়ে আছি।মেয়েটাও
আড়চোখে আমার রুমের
দিকে তাকিয়ে আছে। ।মা আমার
রুমে ঢুকে আমাকে বলল
মেয়েটা ভালবাসা আগের গরু টার উপর
থেকে কমে গিয়ে আর একটা গরুর উপর
ভালবাসা বসে গেছে মনে হচ্ছে। দেখ গরু
টা মেয়েটার দিকে তাকিয়ে আছে আর
মেয়েটা আর একটা গরুর
দিকে তাকিয়ে আছে। আমি লজ্জায় মুখ
ফিরিয়ে নিলাম।মা বলল লজ্জা কিসের।
গৃহস্থ পরিবারের মেয়ে একটু চঞ্চল
তবে লক্ষি।যদি পটাতে পারিস
তাহলে তোর গরু উপাধি বাতিল।
আমি বললাম আমি কিছু জানিনা।তখন
মা আমাকে পুনরায় গরু
ডেকে মেয়েটাকে কাছে ডাকলেন। আদর
করে বললেন আমার একটা কথা রাখবি।
মেয়েটা বলল,বলুন। মা বলল কাল ঈদ
টা আমার সাথে করবি।এই গরু
টা তো কোরবানি দিব।কিন্তু আর একটা গরু
আছে সেটার দায়িত্ব টা নে।
মেয়েটা লজ্জায় লাল হল।আর
আমি গা ঢাকা দিলাম। নিজে কিছু
করতে পারলামনা বলে মা আমাকে এখনো গরু
ডাকে। আর লাবন্য কে ডাকে রাখাল।
2
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



