আজ মহান একুশে ফেব্রুয়ারী। আমরা স্ব-পরিবারে প্রত্যুষে রওয়ানা দিয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য। নিউ মার্কেট এলাকা দিয়ে প্রবেশ করার সময় আমার ৬ বছরের ছেলে এবং ৪ বছরের মেয়েকে ফুল কিনে দিয়েছিলাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সকাল আট টার দিকে পলাশীর মোর দিয়ে স্বাধীনতা চত্ত্বর পর্যন্ত পৌছলাম। আমার হাতে ধরে হাটছিলো আমার ছেলে আর আমার স্ত্রীর হাত ধরে হাটছিলো আমার মেয়ে। হঠাৎ শহীদ মিনারের দিক থেকে লোক পিছন দিকে ছুটতে শুরু করলো। কানে ভেসে আসলো মারামারি হচ্ছে। তৎক্ষনাত আমারা একসাথে উদয়ন স্কুলের দিকে দৌড়াতে শুরু করলাম। কিন্তু দৌড়াতে পারি নাই। প্রথমে আমার ছেলে নিচে পড়ে যায়। তাকে উঠাতে গিয়ে আমিও নিচে পড়ে যাই। সাথে সাথে আমার স্ত্রীও মেয়েকে নিয়ে রাস্তার উপরে পড়ে যায়। আর আমাদের উপর দিয়ে মানুষ দৌড়াতে থাকে। ১৫ - ২০ সেকেন্ড এর ভিতরে কয়েকজন শুভাকাঙ্খীর মাধ্যমে আমরা উদ্ধার পাই। অনেক বার চেষ্টা করেছি ছেলেটাকে নিরাপদ রাখতে। তারপরও সে আঘাত হাতে-পায়ে ব্যাথা পেয়েছে। মেয়েটাকে নিরাপদ রাখতে গিয়ে আমার স্ত্রীর বুকে, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। নাক দিয়ে রক্ত ঝরছিলো। সেই কি যে দৃশ্য তা বলে বুঝাতে পারবোনা।ছেলে-মেয়ের কান্না থামাতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে। ওদের মায়ের নাকে রক্ত দেখে আরো বেশি কান্না করছে। আমার হাতে-পায়ের চামড়া উঠে গেছে। তা দেখে ওরা আরো বেশি কান্না করছে। একটু পর পর বাসায় আসার জন্য কান্না করছে। কিন্ত তাদেরকে একটু স্বাভাবিক করার চেষ্টা করছি। যেই মাতৃভাষা দিবসকে নিয়ে তাদের এত উৎসাহ, এত প্রশ্ন - সেই শহীদ মিনার চত্তর থেকে ভয় পেয়ে বাসায় পিরতে চাইছে। আমার মেয়েটি একটু পর পর চিৎকার দিয়ে উঠছে ওরা আমার ফুল নষ্ট করে ফেলেছে। মেয়েটিকে আবার ফুল কিনে দেই কিন্ত ছেলেটি আর ফুল কিনার জন্য উৎসাহ দেখায় নাই। পরে শহীদ মিনারে ফুল দিয়ে বই মেলা ঘুরে বাসায় আসি। এই লেখাটি যখন লিখছি সবার সারা শরীরে প্রচন্ড ব্যাথা অনুভুত হচ্ছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। যারা আমাদেরকে সাহায্য করছেন আল্লাহ তাদের সহায় হউন। আমরা ছাড়াও অনেকেই আহত হয়েছেন। কিছুক্ষন পরে মেয়ের হারানো জুতা খুজতে গিয়ে দেখি একজন মহিলা প্রচন্ড আঘাত পেয়েছেন। তাকে একটি মাইক্রো বাসে করে নিয়ে যাওয়া হয়েছে। এই বিশৃঙ্খলা কেন হলো? আমার বাচ্চারা কি ভবিষ্যতে নির্ভয়ে শহীদ মিনারে যেতে চাইবে অথবা আমরা কি ওদেরকে নিয়ে যাওয়ার জন্য মন কি সায় দিবে ?????
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।