somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওপারে ভালো থাকুন ব্লগার " অর্ফিয়াস " - একটি স্মৃতিচারন মুলক পোস্ট

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার " অর্ফিয়াস " । সামু তে উনি সম্ভবত ২০১০ থেকে ছদ্ম নামে লিখা লিখি করেন । আমি ছোট বেলা থেকেই ভ্রমন প্রিয় হওয়ায়, বিভিন্ন বই / পত্রিকা / ব্লগ এ ভ্রমন গল্প খুজে বেড়াতাম । সেই সুবাদে ২০১২ তে ব্লগ / অনলাইন এ ঘাটা ঘাটি করতে গিয়ে খুজে পেলাম জোসনার মায়াবী আলোয় এক আলৌকিক জল ভ্রমণের গল্প নামে অসাধারন এক নদী ভ্রমনের ব্লগ । যার কিছু অংশ আমি কোট করে দিচ্ছি " নিরবতা সংগী করে লঞ্চের নেভিগেশন লাইটটাতে হেলান দিয়ে বসি পা ছড়িয়ে। হুহু বাতাসে গা শীতল হয়ে আসে নিমিষে। এবার অবসর হলো আকাশটার দিকে তাকাবার। আহা এইতো সেই বিশাল চাদ যার জন্য এতো ওদেখলেপনা আমার। আমি চেয়ে রই চাদের পানে, দেখি বুড়ির চড়কা কাটার দৃশ্য। জীবনে কত জায়গায় যে চাদনি রাত কাটিয়েছি তার ঠিক নেই কিন্ত জলের ওপর বসে চাদে দেখার যেন কোন তুলনা হয়না। আম তাই প্রাণ ভরে দেখি আমার চাদকে। দেখি চাদের আলোয় আলোকিত হওয়া জল, মেঘনার ছলকে ওঠা রুপালী জল। দুরে অষ্পষ্ট হয়ে দেখা যায় কোন এক অচেনা বন্দরের আলো। আমি সে আলোর দিকে তাকিয়ে থাকি, ভাবি একদিন ঠিক চলে যাবো অচেনা সে বন্দরে। কেউ আটকাতে পারবেনা আমায়। " অসাধারন ভালো লাগলো আমার কাছে লাইন গুলি , কল্পনায় হারিয়ে যেতাম আমিও সেই জলের রাজ্যে । এরপর থেকেই উনার ব্লগ নিয়মিত ফলো করি ।উনি মূলত সম সাময়িক বিষয় গুলো নিয়ে লিখলেও, ভ্রমন বিষয় নিয়ে বেশী লিখতেন , অসাধারন ছিলো তার লিখা গুলো । এক সময় তার ফেসবুক আইডি ও পেয়ে গেলাম ও তাকে বন্ধু তালিকায় এড করে নিলাম । এরপর থেকে ইনবক্স এ কথা হতো ও ব্যাক্তিগত ভাবে পরিচয় হয়ে গেলো । ফেসবুক ভিত্তিক একটি ভ্রমন গ্রুপ এর এডমিন ছিলেন তিনি ।



তার সাথে প্রথম দেখা ২০১৪ তে " বেড়াই বাংলাদেশ " এর কুয়াকাটা ইভেন্ট এ । তার মুখে না বলতে কোন শব্দ ছিলো না । নদী ভিত্তিক কোন ইনফো লাগলে ইনবক্স তো করতেন ই , ফোন ও দিয়ে বসতেন । আর ইভেন্ট বা চাঁদপুর এ যদি ইভেন্ট ছড়াও পারসোনালি ট্রিপ দিতেন , আমাকে নক দিয়ে বসতেন , আমি যেতাম ও ফ্রি থাকলে । চড়ে বসতাম লঞ্চ এর ছাদ এ। আমার ভ্রমন শুরু যদিও আরো কিছু দিন আগে থেকে তবে এই ভ্রমন এর পেছনে যাদের ইন্সপাইরেশন আমার কাজ করে তাদের মধ্যে এই "মাহমুদ হাসান খান", আমাদের প্রিয় মাহমুদ ভাই অন্যতম ।

নদী , নৌযান , রকেট স্টীমার ও এম ভি বাঙালি জাহাজ এর প্রতি এ মাহমুদ ভাই এর ভয়ংকর রকমের আসক্তি ছিলো, যেটা আমারো রয়েছে । কোন এক জোছনা রাতে চাঁদপুর এর লঞ্চ এর ছাদে বসে আড্ডা হচ্ছিলো তার সাথে, উনার নানার বাড়ির কাছে সন্ধ্যা নদীর পাড়ে কোন এক লঞ্চ ঘাট এ রাত কাটাবেন , আমদের মতো কিছু ভাই ব্রাদার দের নিয়ে । অন্ধকার এ লঞ্চ ঘাট এর টিনের চালে আর নদীর জলে বৃষ্টির ছপাত ছপাত শব্দ উপভোগ করবেন। কিন্তু দুর্ভাগ্য সেটা হলো না , খুব আগেই তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে ।

মাহমুদ ভাই গেলেন তার ড্রীম ট্রিপ আমেরিকায় । সেখানে যাওয়ার পর ও মেসেঞ্জার এ নক দিতাম কথা হতো । এক দিন টিওবি এর কোন একটা পোস্ট এর কমেন্ট এ তিনি সহ কথা হচ্ছিলো , ব্রিটিশ দের খনন কৃত গাবখান ক্যানেল নিয়ে । ভরা বর্ষায় গাবখান এর সৌন্দর্য আসলে লিখে প্রকাশ করা যাবে না । ওই কমেন্ট এই প্ল্যান করে ফেললাম , আমেরিকা থেকে তিনি আসলে আমরা যাবো গাবখান ক্যানেল এ , এম ভি বাঙালি তে করে । কিন্তু নাহ ! উনি এসে দেশ এ স্থির ও হতে পারলেন না । তার আগেই চলে গেলেন না ফেরার দেশ এ ।

আজ বাংলাদেশ এর লোকাল ট্যুরিজম এর নেপথ্যে তার প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান মনে রাখার মতো । তিনি বাংলাদেশ কে অন্য ভাবে প্রমোট করেছিলেন বিশ্ব দরবারে । বিশ্ববিখ্যাত ট্রাভেল গাইড বুক লোনলি প্লানেট তাকে Guardian Angel of Travelers in Bangladesh উপাধি দিয়েছে । আফসোস তিনি খুব আগেই চলে গেলেন , তাকে দরকার ছিলো এই দেশ এ আরো অনেক বছর ।

২০১৪ এর পর সামুতে তিনি আর নিয়মিত ছিলেন না । তার শেষ ব্লগ ছিলো ২০১৬ এর মার্চ এ অষ্টগ্রামে ক্যাম্পিং ট্যুর



ছবিতে মাহমুদ ভাই এর সবচেয়ে প্রিয় জল বাহন পি এস মাহসুদ এর ব্যালকনিতে, কোন এক রাতে আড্ডার মুহূর্তে ।

দুই বছর আগে এই দিন এ তিনি চলে যান , সবাই কে কাঁদিয়ে । আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন । আমিন। ওপারে ভালো থাকুন ব্লগার " অর্ফিয়াস " - এই হউক কামনা ।

আমিও অনেক দিন পর সামু তে লিখলাম । আশাকরি সামনে নিয়মিত হবো ।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×