somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবে কি ব্লগীয় ভাষায় ডঃ আহমদ শরীফও ছাগু?

১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডঃ আহমদ শরীফকে আমরা চিনি একজন চিরচেনা বিদ্রোহী হিসেবে। তিনিই বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি জগতের একমাত্র ব্যক্তি যিনি সকলের কাছে প্রিয় হবার দুর্বলতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ছিলেন দ্রোহী, প্রথাবিরোধী, যুক্তিবাদী, দার্শনিক, প্রগতিশীল, সত্যবাদী, মানবতাবাদী, মুক্তবুদ্ধির, মুক্তচিন্তার অধিকারী। আমাদের দেশের বুদ্ধিজীবিদের যেখানে প্রতিনিয়ত ভন্ডামী করতে দেখা যায়, চাটুকারীতা করতে দেখা যায়, পদলেহন করতে দেখা যায়, সেখানে ডঃ আহমদ শরীফ আমাদের সাহিত্য সংস্কৃতি তথা অন্যান্য ক্ষেত্রেও আপোষহীনতার উদাহরন হয়ে থাকবেন।

হঠাত ডঃ আহমদ শরীফের একটি সাক্ষাতকার পড়ে শিরোনামের প্রশ্নটি মনে জাগলো। ব্লগীয় ভাষায় ডঃ আহমদ শরীফকে কি ছাগু বলা যায়? তার কি কেপি পজেটিভ ছিল? অনন্যা থেকে ফেব্রুয়ারী, ২০০২ সালে প্রকাশিত আফজালুল বাসার সম্পাদিত (সম্পাদনা পরিষদে আরো অনেকে আছেন) "অধ্যাপক আহমদ শরীফ-সাক্ষাতকারে সমকাল" বইটিতে ১৯৬৯ থেকে ১৯৯৯ পর্যন্ত নেয়া ৬৫ টি সাক্ষাতকার গ্রন্থিত হয়েছে। বইয়ের ২০৮ পৃষ্টায় তাঁর একটি সাক্ষাতকার দেখলাম। সাক্ষাতকারটি নিয়েছেন ৪ জুলাই, ১৯৯৩ তারিখে বাংলাবাজার পত্রিকার পক্ষ থেকে চৌধুরী জহিরুল হক। শিরোনম "আহমদ শরীফের নিজের কথা-শহীদের সংখ্যা সম্পর্কে আকবরের কথাই ঠিক"।

২০৯ পৃষ্ঠায় কর্নেল আকবরের কোন এক উক্তি (মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা সম্পর্কিত কিছু একটা হবে) সম্পর্কে তিনি বলেন-

"ওতো ঠিকই বলেছে। তখন একটা আবেগের মধ্যে ছিল জাতি। শেখ মুজিব করাচি থেকে সোজা ভারত হয়ে বাংলাদেশে না এসে এসেছেন লন্ডন হয়ে। আসার পথে তিন লাখকে থ্রি মিলিয়ন বলেছেন। তাকে কে এই তথ্য দিয়েছে তা তো কেউ জানে না। তবে তুমি এখন ইচ্ছে করলে ১ ঘন্টার মধ্যেই সঠিক তথ্য পেয়ে যেতে পার, যদি তুমি সব থানায় থানায় ফোন কর। সিও, টিএনওরা তোমায় বলে দেবে। তুমি সেটি যোগ করে হিসাব করে নিতে পার। এখনও সময় ফুরিয়ে যায়নি, মানুষের স্মৃতিশক্তিও একেবারে লোপ পায়নি।"

উপরের উক্তি দেখে আমি চমকে উঠলাম। আহমদ শরীফ যেমন ব্যক্তিত্বের মানুষ তাঁকে দিয়ে কেউ জোর করে কিছু বলিয়ে নিতে পারবে বলে আমার মনে হয়না। নিজের বিচার, বুদ্ধি, বিবেক, যুক্তি দিয়ে তিনি যা ভাল মনে করেন সেই অনুযায়ীই বক্তব্য আমৃত্যু রেখে এসেছেন। যার কারনে মৌলবাদীদের অনেক হুমকি, ধমকি উনাকে সহ্য করতে হয়েছে। সেই তিনিই বলছেন শহীদের সংখ্যা তিন লক্ষ, এবং বন্গবন্ধু যে ভুল করেছিলেন সেই দিকে ইন্গিত করেছেন। তবে কি ব্লগীয় ভাষায় ডঃ আহমদ শরীফও ছাগু? ব্লগে একথা বললে কি তাকেও ছাগু বলে গালাগালি করা হতো?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৫
৪২টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×