দুচোখের করা নজরদারীতে পরে গেছো মেয়ে,
এবার আর রেহাই পাবেনা৷
তুমি থেকে শুরু করে তোমার ছায়া, এমনকি তোমার প্রতিটি পদচিনহেরও খবর রাখছি আমি৷
তুমি কোন ডালে বসো, কোন আলে ঘুমাও সব আমার জানা৷
তুমি কোন কাতে শোও, কোন রাতে নিশাচর হও
সে সব খবরো আমি রাখি৷
তুমি হা করলেই বুঝতে পারি আম না কলা৷
তোমার নখে নখেও আমার দুচোখক টিকটিকি হয়ে চিরুনি অভিযান চালায়৷
উত্তরের বাতাসে তোমার মন কখন উরু উরু করে তাও আমার জানা৷
নজরবন্দী হবেনা তুমি না?
নজরদারীর হাত থেকেতো আর রেহাই পাবেনা৷
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



