ওগো চাঁদের পরী, এক বিবাগী কবি খুজে বেড়ায় তোমায়।
কিছু সময় ভিক্ষা চায় সে তোমার কাছে।
যে সময়টুকু সম্বল করে সে একটি কবিতার দেহে দিতে পারে প্রান।
একটি কবিতার হাত ধরে সে তাকে হাটতে শিখতে পারে।
সেই সময়টুকু শুধু তোমার কাছেই আছে
আর সে সময়টুকু সে তোমার কাছেই চায়।
কেননা তুমিই শুধু সঞ্জীবনি শক্তি সে কবির।
পৃথিবীর সব নারীর মাঝে প্রকৃতি বিরাজ করলেও সে শুধু তোমার মাঝেই প্রকৃতি দেখতে পায়।
তোমার এক টুকরো জোৎস্না রঙের হাসি দিতে পারে তাকে সম্পূর্ন একটি মহাকাব্য লিখার উপকরন।
আর তোমার একটি মন খারাপের রাত যেন তার সাহিত্যের একটি কৃষ্ন গহ্বর,
যে সময়টিতে সে কিছু লিখতে পারেনা।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



