গতকাল দাড়িয়ে ছিলাম এক রাস্তার মোড়ে।
কারো জন্য অপেক্ষা করছিলাম আমি।
নাগরিক রিকশাগুলো বেল বাজাতে বাজাতে ছুটে যাচ্ছিলো আসছিলো আমার সামনে দিয়ে।
হঠাত একটি রিকশা এসে থামলো আমার সামনে।
রিকশায় বসেছিলো নীল রঙে রাঙা এক চাঁদের পরী।
চোখের ইশারায় সে তুলে নিলো আমাকে তার পাশে।
অতপর নাগরিক রিকশা ছুটে চললো ধানমন্ডির রাস্তা ধরতে।
তারপর আর কিছু মনে নেই আমার।
তবে শুধু এটা মনে হচ্ছিলো যে,
"আমি এখন বেহেশতে বসে আছি।"
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




